,

আবার ও নতুন করে কমল তেলের দাম

downloadডেস্ক রির্পোট :আবারও কমেছে তেলের দাম। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) ২০১৫ সালের দুর্বল চাহিদার কথা জানানোর পর তেলের দাম কমল।
২৯টি দেশের এই পরামর্শক সংস্থা বলেছে, তেলের দামের এই পতন কাটিয়ে উঠতে ‘কিছু সময়’ লাগবে।
সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্রে সরবরাহ ব্যাপক হারে কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে তেলের দাম কমতে শুরু করেছে। বিষয়টি আশঙ্কাজনক বলার সময় এখনও হয়নি।
শুক্রবার ব্রেন্ট ক্রুড কমে ব্যারেলপ্রতি ৬৩ ডলারে এসে দাঁড়িয়েছে। ২০০৯ সালের জুলাইয়ের পর ব্রেন্ট ক্রুডের এত কম দাম আর হয়নি।
ব্রেন্টের দাম ডলারপ্রতি এক দশমিক ৮৩ ডলার কমে দাঁড়িয়েছে ৬১ দশমিক ৮৫ ডলারে। এটিও ২০০৯ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন দাম। এদিকে, ইউএস ক্রুড ডলারপ্রতি দুই দশমিক ১৪ ডলার কমে দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৮১ ডলারে। ২০০৯ সালের মে মাসের পর ইউএস ক্রুডের এটিই সর্বনিম্ন দাম।
আইইএ আগামী বছরে তেলের বৈশ্বিক চাহিদার প্রবৃদ্ধিসংক্রান্ত পূর্বাভাস দৈনিক দুই লাখ ৩০ হাজার ব্যারেল কমিয়েছে। রাশিয়া ও অন্য তেল রফতানিকারক দেশগুলোর নিম্নতম জ্বালানি ভোগের ধারণা থেকে পূর্বাভাস কাটছাঁট করা হয়।
চাহিদার প্রবৃদ্ধি শ্লথ হওয়া এবং মার্কিন শেল অয়েল সরবরাহ বাড়ানোর পরিপ্রেক্ষিতে জুন থেকে কমতে শুরু করে তেলের দাম।
আইইএ বলেছে, নভেম্বর ও ডিসেম্বরের গোড়ার দিকে দাম পড়তেই থাকবে। সংস্থাটি আরও বলেছে, হ্রাসের এই ধারা থেকে উঠে আসতে কিছু সময় লাগবে।
ওপেক-বহির্ভূত দেশগুলোর সরবরাহ অন্য যে কোনো সময়ের তুলনায় বেড়েছে, এর বিপরীতে, চাহিদার প্রবৃদ্ধি পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় আছে। এটিই তেলের দাম পড়তে থাকার মূল কারণ।
আইইএ বলেছে, যুক্তরাষ্ট্রের উৎপাদনের ফলে ওপেক-বহির্ভূত উৎপাদন এ বছর দৈনিক রেকর্ড এক দশমিক নয় মিলিয়ন ব্যারেলে দাঁড়াবে। তবে, ২০১৫ সালে এ উৎপাদন দৈনিক এক দশমিক তিন মিলিয়ন ব্যারেলে এসে দাঁড়াবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ