,

সুরঞ্জিত সেনগুপ্ত দল গোছানোর পরামর্শ দিলেন খালেদাকে

93561_Suranjit 13.12.14ডেস্ক রির্পোট :আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আন্দোলন সংগ্রাম না করে দল গোছানোর পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, নির্বাচনের জন্য বর্তমান সরকারের কাছে আন্দোলন করতে হবে না। আগামী ২ থেকে ৩ মাসের মধ্য ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আপনাদের বলি আন্দোলন সংগ্রাম না করে দল গোছান।

সুরঞ্জিত সেনগুপ্ত আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় বীর উত্তম খাজা নাজিমদ্দিন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী স্বাধীনতা লীগ আয়োজিত ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমাদের করনীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন।

সংগঠনের সভাপতি অধ্যাপক মো. রফিক উল্লাহর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দি বক্তব্য রাখেন।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির নেতাদের বক্তব্যের জবাবে সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, সরকার নির্বাচন দিলেও দোষ না দিলেও দোষ। নির্বাচন না দিলে বলেন নির্বাচন দিতে হবে, আবার দিলে বলেন, আন্দোলনকে ব্যাহত করতে নির্বাচন দিয়েছে। তাহলে এখন আমরা কোন পথে যাব?

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের স্পষ্ট করতে হবে, নির্বাচন চান কিনা? তবে আপনি (খালেদা) নির্বাচন চান আর না চান, নগরবাসী নির্বাচন চায়। তাই গণতন্ত্রের স্বার্থে দ্রুত ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে। ইতোমধ্য কর্তৃপক্ষ্য কাজ  শুরু করে দিয়েছে।

 

যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত কাদের মোল্লার রায়ের রিভিউ নিয়ে দেয়া তার ছেলের বক্তব্য আদালত অবমাননার সামিল জানিয়ে সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, আমি কাদের মোল্লার ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য এ্যটর্ণি জেনারেল ও আইনমন্ত্রণালয়ের প্রতি আনুরোধ জানাবো। কারন কোথাও কোন ইন্ধন অবশ্যই আছে। তা না হলে সে এই কথা কি ভাবে বলতে সাহস পায়।

 

সংবিধান অনুযায়ি আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, নির্বাচন নিয়ে খালেদা জিয়ার দৃষ্টি ঝাপসা ছিল, পরিস্কার হয়ে গেছে। ইউরেপীয় ইউনিয়নের (ইইউ) বক্তব্যে থলের বিড়াল বেরিয়ে গেছে। ইইউ বলে দিয়েছে, নির্বাচন নিয়ে তাদের কোনো বক্তব্য নেই।

 

তিনি বলেন, বেগম জিয়া ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছেন। এই ভুলের মাসুল তাকে এখন দিতে হচ্ছে। ‘তাই আমার মনে হয় আগামীতে তিনি আর এই ভুল করবেন না। সকল দলের অংশ গ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ