,

নায়িকা জোলি জলবসন্তে আক্রান্ত

54456_joবিনোদন প্রতিবেদক :নিজের পরিচালিত ছবি ‘আনব্রোকেন’-এর প্রচারণা নিয়ে বেশ ভাল সময়ই কাটছিল হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির। হঠাৎ করেই জলবসন্ত পেয়ে বসেছে তাকে। গত বৃহ¯পতিবার রাত থেকে তার শরীরের বিভিন্ন অংশে জলবসন্ত ছড়ায়। শুক্রবার সকাল থেকে ধীরে ধীরে এটি আরও তীব্র আকার ধারণ করে। তাই সেদিন ছবির প্রচারণায় অংশ নেয়ার কথা থাকলেও তা আর করতে পারেননি ৩৯ বছর বয়সী এ তারকা। এ ব্যাপারে একটি ভিডিও বার্তায় জোলি বলেন. ‘আনব্রোকেন’ নিয়ে আমি খুবই প্রত্যাশিত। ছবির প্রচারণায় এতদিন অংশ নিয়েছি। কিন্তু হঠাৎ করে এভাবে শারীরিক অসুস্থতায় পড়ে যাবো ভাবতেই পারছি না। শুধু তাই নয়, বিষয়টি আমাকে হতাশায় ফেলে দিয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে সামনে থাকতে না পারায় ছবির ওপর তেমন বাজে প্রভাব না পড়লেও কিছুটা বিঘœ ঘটবে এটা স্বাভাবিক। অবশ্য ব্র্যাড পিট সবকিছু সামলে নেবে। আমার অবর্তমানে সে-ই দেখভাল করবে। সত্যিই সবাইকে খুব মিস করব। প্রথম ভিডিও বার্তার পর কিছুক্ষণের মধ্যে জোলি ৩৯ সেকেন্ডের আরও একটি ভিডিও বার্তা পাঠান। সেখানে তার হাতে কিভাবে জলবসন্ত আক্রমণ করেছে তা সবাইকে দেখিয়েছেন। পাশাপাশি সবাইকে শুভ কামনা জানিয়েছেন অস্কারজয়ী এ অভিনেত্রী। উল্লেখ্য, আগামী ২৫শে ডিসেম্বর জোলির পরিচালিত দ্বিতীয় ছবি ‘আনব্রোকেন’ মুক্তি পাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আদলে এ ছবিটি নির্মাণ হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ