,

আমার মেয়েও ফেসবুক চালাবে

8f4c770abade73886003cd0e470ba7ee-zukerbergআন্তর্জাতিক ডেস্ক :আপনার উঠতিবয়সী সন্তানকে ফেসবুক থেকে বঞ্চিত করবেন না। তাদের সামনে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারের দরজা উন্মুক্ত করে দিন। মা-বাবা ও অভিভাবকদের কাছে এই অনুরোধ করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মেনলো পার্কের ফেসবুক ব্যবহারকারীদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ৩০ বছর বয়সী মার্ক জাকারবার্গ। নিজের কোনো সন্তান না থাকলেও সন্তান লালন-পালনের ক্ষেত্রে উপদেশ দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি তিনি।

জাকারবার্গকে এক নারী প্রশ্ন করেছিলেন, ‘আমি একজন কিশোরীর মা। আপনি যদি আমার স্বামী হতেন, তাহলে আমরা আমাদের মেয়ের জন্য কীভাবে ফেসবুক চালাতে দেওয়ার সিদ্ধান্ত নিতাম?’

জাকারবার্গ মজার এই প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি আমার সন্তানকে প্রযুক্তি বা ফেসবুক ব্যবহারে নিষেধ করতাম না। অনেক সমাজে উঠতিবয়সী সন্তানের প্রতি এমন অস্বাভাবিক আচরণ করা হয় যেন সে কিছুই করতে পারবে না। কীভাবে প্রযুক্তি ব্যবহার করতে হয়, সেটা সে জানে না। কিন্তু তারা কল্পনাতীত অনেক কিছুই করতে পারে।’

জাকারবার্গ বলেন, ‘আমার সন্তানকে আমি প্রযুক্তি ব্যবহার করতে দেব। কারণ, বর্তমান দুনিয়ায় জানাশোনা ও দক্ষতা অর্জনের জন্য এটা দরকারি।’

অবশ্য ফেসবুকে নিপীড়ন বা ফেসবুকের অপব্যবহারের মতো মারাত্মক কিছু সমস্যাও রয়েছে, যা প্রতিরোধ করার চেষ্টা করে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।

২০১২ সালে বান্ধবী প্রিসিলা চ্যানকে বিয়ে করেন জাকারবার্গ। এখনো এই দম্পতির কোনো সন্তান নেই।

মেনলো পার্কের অনুষ্ঠানে জাকারবার্গ আরও বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, যার মধ্যে রয়েছে ডিজলাইক বাটন কেন গুরুত্বপূর্ণ নয়, ফেসবুক ব্যবহার সময়ের অপচয় কি না প্রভৃতি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ