,

রেসিপিঃ চিংড়ি কারি (থাই স্টাইল)

P1240251

সাহাদাত উদরাজীঃ চিংড়ি কারি থাই স্টাইলে রান্না, আমরা মশলা বা ভেজষ যেভাবে পাটা পুতায় বেটে খাই সাধারনত থাইরা এভাবে বেটে ফেলে না, তারা এই সকল ভেজষ একটা গাইলে (হাম্বল দিস্তা) নিয়ে ছেঁচে তার পর তরকারীতে দেয়। আমি দেখেছি বা বলতে দ্বিধা নেই, মশলা/ভেজষ বাটার চেয়ে ছেঁচায় স্বাদ বাড়িয়ে দেয়। চলুন দেখে নেই।

 

উপকরণঃ
– কিছু চিংড়ি মাছ (আমরা টাইগার প্রন/চিংড়ি নিয়েছিলাম, ৩০০ গ্রাম হতে পারে হয়ত)

যে ভেজষ গুলো ছেঁচে নিতে হবে (ছবিতে আরো ক্লিয়ারকাট আছে)
– পেঁয়াজ কুঁচি (হাফ কাপ কম বেশী)
– আদা কুঁচি (এক চা চামচ)
– রসুন কুঁচি (এক চা চামচ)
– কয়েকটা কাঁচা মরিচ কুঁচি (ঝাল বুঝে)
– লেবুর রস ও লেবুর চামড়ার কুঁচি (এক চা চামচ ও হাফ চা চামচ)

সস মিক্স (এটা আগেই মিশিয়ে নেয়াই ভাল)
– সয়া সস (এক টেবিল চামচ)
– ওয়েষ্টার সস (এক টেবিল চামচ)
– ফিস সস (এক চা চামচ)
– চিনি (এক চা চামচ)
– পনে এককাপ পানি

– লবন (সসে কিছুটা লবব থাকে বলে পরিমান বুঝে দিতে হবে)
– তেল
– পানি

– ধনিয়া পাতার কুঁচি (এক/দেড় টেবিল চামচ)

প্রনালীঃ (ছবি কথা বলে)

ভেজষ গুলো আগেই হাতের কাছে নিন এবং ছেঁচে রেডি করে রাখুন। রান্নায় এই যোগাড়টা আগেই করে নেয়া ভাল।


চিংড়ি গুলো পরিস্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।


ফ্রাই প্যানে এক চিমটি লবন যোগে তেল গরম করুন। লবণ শেষে দেয়ার ও দেখার সুযোগ থাকে বলে প্রথমে সব সময়েই কম লবনে রান্না শুরু করা উচিত। মনে রাখবেন, তরকারীতে লবন বেশী হয়ে গেলে তা আর খাবার উপযোগী থাকে না, রান্না যত কষ্ট স্বীকার করেই করুন, বাহবা পাবার কোন চান্সই থাকে না। (লবন কমের বেলায়ও তা বলা যায়) এটা অনেকটা ওয়ান ওয়ে, সুতারাং বুঝে শুনে। আপনার ভাল রান্নাটাও সবার কাছে বিস্বাদ হয়ে যেতে পারে!


তেল গরম হয়ে গেলে এবার ছেঁচা ভেজষ গুলো দিয়ে দিন এবং ভাল করে ভেঁজে নিন। একটা চমৎকার ঘ্রানে মন ভরে উঠবে।


এবার সস মিক্স দিয়ে দিন।


অল্প আঁচে এভাবে কষিয়ে নিন এবং তেল উঠিয়ে নিন।


এবার চিংড়ি গুলো দিয়ে দিন।


আগুন বাড়িয়ে দিন মিনিট ৫ এর বেশি রাখার দরকার নেই।


ভাল করে মিশিয়ে নিন।


এমন একটা অবস্থায় এসে যাবে এবং এই পর্যায়ে ফাইন্যাল লবন/স্বাদ দেখুন, লাগলে দিন, না লাগলে ‘ওকে’ বলুন!


এবার ধনিয়া পাতার কুঁচি দিন। আগুন কমিয়ে নিন।


ভাল করে মিশিয়ে নিন। ঝোল শুকিয়ে নেয়ার দরকার নেই! (ইচ্ছা)


ব্যস, পরিবেশনার জন্য প্রস্তুত।


মাত্র ২৫/৩০ মিনিটেই এই অসাধারণ রান্নাটা করা হয়েছে। আমার ধারনা আপনি যদি আজ থেকে রান্না শুরু করতে চান, তবে এই রান্নাটা নিয়েই শুরু করুন। এর চেয়ে সহজ আর সাধারন রান্না আর কি হতে পারে।

আবারো আপনাদের শুভেচ্ছা। আমাদের সাথেই থাকুন, আসছি আরো সহজ ও মজাদার রান্না নিয়ে।

কৃতজ্ঞতায়ঃ মানসুরা হোসেন

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা