,

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামি ব্যাংকের ভেতর থেকে ছিনতাই ॥ আটক এক

islami bank-2নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামি ব্যাংকের ভেতর থেকে এক ব্যক্তির দেড়লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ একদল ছিনতাইকারি। এসময় একজনকে হাতে নাতে ধরে ফেলেছে টাকার মালিক। কৌশলে এক লক্ষ টাকা আদায় করেছে পুলিশ। জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর দেড়টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমহনীর কমলানগর গ্রামের ইদ্রিস মেম্বারের ছেলে অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া শহরের কোর্ট রোডস্থ ইসলামি ব্যাংকে দেড়লাখ টাকা জমা দিতে আসেন। এসময় জাহাঙ্গীর জমা রশিদ পূরন করার সময় এক ছিনতাইকারী সামনে টাকা পড়ে গেছে বলে তার দৃষ্টি অন্যদিকে সরিয়ে সামনে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পাশে তার এক সহযোগীকে দিয়ে দেয়। জাহাঙ্গীর এসময় তাকে জাপটে ধরলেও টাকার ব্যাগ নিয়ে অন্যরা পালিয়ে যায়। আটক ব্যক্তির নাম নাসির (৫০)। সে বরিশালের আগইলঝরা উপজেলার ছগাওয়ের বাসিন্দা আরিফ সরদারের ছেলে। সদর থানা পুলিশ নাসিরকে আটক করে নিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস নাসিরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও ইসলামি ব্যাংকের সিসি ক্যামেরার ছবি পর্যালোচনা করে তার সংগে থাকা আরো দুজনকে সনাক্ত করে। তাদের সাথে যোগাযোগ করে কৌশলে এসএ পরিবহনের মাধ্যমে এক লাখ ৪ হাজার টাকাও উদ্ধার করেন তিনি। ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, নাসিরসহ তার সহযোগীরা সংঘবদ্ধ চক্রের লোক। সকলকেই সনাক্ত করা হয়েছে। ব্যাংকের কেউ এই চক্রের সাথে জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আটক নাসির টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। টাকার মালিক জাহাঙ্গীর বলেন, আমার টাকা ছিনতাইয়ের সময় চিৎকার করলেও ব্যাংকের কেউ সাহায্যে এগিয়ে আসেনি।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা