,

সরাইলে মেলা বন্ধের দাবীতে ফের বিক্ষোভ মিছিল, পথ সভা

sarail pic-(mela) 12.12.14মাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেলার নামে বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে স্থানীয় লোকজন।শুক্রবার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর রাজামারিয়াকান্দি ও বৈশামূড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।  প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রতি শাহবাজপুর দ্বিতীয় গেইটে মহাসড়কের পাশে রয়েল ব্রিকস সংলগ্ন ফসলি মাঠে মেলার আয়োজন হয়েছিল। ওই গ্রামের বাসিন্ধা আবদুল হাইয়ের ছেলে আবদুর রহমান শরীফ উচ্চ আদালত থেকে মেলা করার অনুমতি নেওয়ার কথা জানিয়েছেন। কয়েক দিনের টানা উত্তেজনার পর শুক্রবার বিকেলে স্থানীয় আলেম ওলামা ও বিক্ষুদ্ধ লোকজন ওই মেলার প্যান্ডেল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এ ঘটনার সাত দিন পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে শাহবাজপুর। তবে স্থান পরিবর্তন হয়েছে। এবার মহাসড়কের পাশে শাহবাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড রাজামারিয়াকান্দি এলাকায় মেলার আয়োজন চলছে। এমন খবর নিশ্চিত হয়ে ফুঁসে উঠেছে সেখানকার আলেম ওলামা ও সাধারন মানুষ। গতকাল এলাকায় মাইকিং করে সর্দার আবদুস সামাদ, ইউপি সদস্য আলী হায়দার, ব্যবসায়ি আবু তাহের, কৃষক ছাদেক মিয়া ও কিছু আলেমের নেতৃত্বে মেলা বন্ধের দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মহাসড়কের বৈশামূড়া এলাকা ঘুরে রাজামারিয়াকান্দি নূরানি হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয়। সেখানে এক পথ সভায় বক্তব্য রাখেন- মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল মান্নান, হাফেজ মোঃ আসাদ ও শাহবাজপুর মাদ্রাসার শিক্ষক আবদুল মান্নান।

বক্তারা বলেন, এখানে মেলা হতে দেওয়া হবে না। যে কোন মূল্যে মেলার নামে অসামাজিক কাজ প্রতিহত করা হবে। আমাদের আন্দোলন শুরু। মেলার কাজ বন্ধ করা না হলে কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে।  

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ