,

সৌদি প্রবাসে নিহত রফিকুলের পরিবারে কান্না

shok ashআমিরজাদা চৌধুরী : সৌদি আরবে গুলিতে নিহত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খোলাপাড়া গ্রামের  রফিকুল ইসলামের বাড়িতে চলছে শোকের মাতম। এ গ্রামের তাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম গত রোববার সৌদি আরবের আল কাসিমে গুলিতে নিহত হন। তার পরিবারের লোকজন জানিয়েছেন-নামাজ পড়ার সময় সেজদারত অবস্থায় তাকে তিনটি গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রফিকুল। নিহত রফিকুলের বড় ভাই কামাল উদ্দিন জানান,সৌদিতে মালিকের ভাগ্নে গুলি করে তার  ভাইকে হত্যা করেছে। কি কারনে তাকে খুন করা হয়েছে তা এখনো পরিস্কার করে জানতে পারেননি পরিবারের সদস্যরা। তবে কামাল জানান-মালিকের ভাগ্নে তার ভাইকে নানা কারনে প্রায়ই উত্যক্ত করতো। তিন ভাইয়ের মধ্যে রফিকুল ছিলেন মেঝ। রফিকুল আর সবার ছোট ইব্রাহিম মিয়া সৌদি প্রবাসী ছিলেন । ঘটনার পরপরই ইব্রাহিম ফোন করে রফিকুলকে খুন করা হয়েছে বলে বাড়িতে খবর দেন। রফিকুল সেখানে গাড়ি চালানোর পাশাপাশি একটি দোকান পরিচালনা করতেন। এছাড়াও একটি মসজিদে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। জানা গেছে,সৌদি পুলিশ রফিকুলের হত্যাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আগামী জানুয়ারী মাসে রফিকুলের দেশে ফেরার কথা ছিলো। ইচ্ছে ছিলো দেশে এসে বড় ছেলেকে স্কুলে ভর্তি করানোর। রফিকুল রাহাত ও রিসাত নামে ২ পুত্র সন্তানের জনক। ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন রফিকুলের বৃদ্ধ বাবা-মা ও স্ত্রী। রফিকুলের স্ত্রী হেলেনা আক্তার (২৮) বার বার মূর্চ্ছা যাচ্ছেন।তিনি বলেন তার সঙ্গে সর্বশেষ ফোনালাপে রফিকুল বলেন তার সেখানে ভালো লাগেনা। নামাজ পড়ে আমি যেন তার জন্যে দোয়া করি। সেসময় দুই ছেলের সঙ্গেও কথা বলেন। ছেলের স্কুলে ভর্তির বিষয়েও কথা বলেন।   
রফিকুল প্রায় ছয় মাস আগে সর্বশেষ দেশে এসেছিলেন। ১৭ বছর আগে সৌদি আরবে যান তিনি। নিহত রফিকুলের লাশ যত দ্রুত সম্ভব দেশে আনার ব্যবস্থা করার দাবী জানিয়েছেন  বড় ভাই কামাল উদ্দিন ।
 
 
 

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ