,

টুইটারকে ছাড়িয়ে ইনস্টাগ্রাম

news-image

instagram-twitter৩০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে ফটোশেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম।

বুধবার এক খবরে বিবিসি জানিয়েছে, এই অর্জনের মধ্যে দিয়ে ইনস্টাগ্রাম ইউজারের বিচারে টুইটারকে পেছনে ফেলে দিলো।

টুইটারের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ২৮ কোটি ৪০ লাখ।

তবে ইউজারের দিক দিয়ে ইনস্টাগ্রামের থেকে এগিয়ে আছে এর মালিক প্রতিষ্ঠান ফেসবুক। মাসিক হিসেবে সোশ্যল মিডিয়া জায়ান্টটির বর্তমানে সক্রিয় ইউজারের সংখ্যা ১৩৫ কোটি।

অবশ্য ৩০ কোটি মাইলফলক স্পর্শ করতে পেরে দারুণ উৎফুল্ল ইনস্টাগ্রাম টিম। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কেভিন সিস্ট্রম বলেন, ইনস্টাগ্রাম এ যাত্রা অব্যাহত রাখবে।

তিনি জানান, ইনস্টাগ্রামে ভেরিফাইড অ্যাকাউন্টে নীল তীর চিহ্ন থাকবে। শুধু সেলিব্রেটি, স্টার, ব্র্যান্ডের ক্ষেত্রে নয় সাধারণ ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।

কেভিন আরও জানান, ইনস্টাগ্রাম ভুয়া,স্প্যামি এবং নিয়ম ভঙ্গকারী অ্যাকাউন্ট মুছে দেওয়া হচ্ছে।

এজন্য অনেক ইউজারের বন্ধুর সংখ্যা কমে যেতে পারে সতর্ক করেছে ইনস্টাগ্রাম।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের