,

৮ কোটি ডলার পেল বন্দি নির্যাতনের কৌশল উদ্ভাবকরা

cia_0আন্তর্জাতিক ডেস্ক :সন্দেহভাজন বন্দিদের নির্যাতনের পৈশাচিক কৌশল উদ্ভাবনের সঙ্গে জড়িত দুই মনস্তাত্ত্বিককে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ আট কোটি ডলার দিয়েছে। এ ছাড়া, আদালতে তাদের বিরুদ্ধে কোনো মামলা হলে তা মোকাবেলার জন্যও ৫০ লাখ ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন সরকার।

মঙ্গলবার বন্দি নির্যাতন বিষয়ক যে সংক্ষিপ্ত প্রতিবেদন মার্কিন সিনেট ইন্টেলিজেন্স কমিটি প্রকাশ করেছে তা থেকে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে, সুইগার্ট এবং ডুনবার ছদ্মনামের দুই ঠিকাদার বন্দি নির্যাতন সংক্রান্ত বিষয়ে সিআইএ’কে পরামর্শ দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অবশ্য প্রায় এক দশক আগে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ দুই ব্যক্তিকে চিহ্নিত করা গেছে। পেশায় মনস্তত্ত্ববিদ ওই দুই ব্যক্তির প্রকৃত নাম জেমস এলমার এবং ব্রুস জেসেন। বন্দি নির্যাতনের পৈশাচিক কর্মসূচি তৈরি করেছে এই দুই বিকৃতমনা ব্যক্তি। এমন ন্যক্কারজনক কাজের জন্য তাদেরকে এখনো টাকার যোগান দিচ্ছে মার্কিন সরকার।

সিআইএ’র পক্ষে কাজ করার জন্য মার্কিন করদাতাদের অর্থ থেকে তাদেরকে আট কোটি ডলার দেয়া হয়েছে। এ ছাড়া, বন্দি নির্যাতনে তাদের ভূমিকার বিষয়ে কোনো আইনগত সমস্যা দেখা দিলে সে খরচ মেটানোর জন্য তাদেরকে বাড়তি ৫০ লাখ ডলার দেয়া হবে এবং এ শর্ত ২০২১ সাল পর্যন্ত বলবৎ থাকবে।

এছাড়া, মার্কিন সিনেটের বন্দি নির্যাতন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের কারণে কোনো আইনগত ঝামেলা দেখা দিলে তা সামাল দেয়ার জন্য তাদেরকে এরই মধ্যে ১১ লাখ ডলার দেয়া হয়েছে।

এ দুই মনস্তাত্ত্বিকের পরামর্শে বন্দিদেরকে জিজ্ঞাসাবাদের নামে দেয়াল ঘেঁষে ঘণ্টার পর ঘণ্টা ধরে দাঁড় করিয়ে রাখা, ছোট জায়গায় থাকতে দেয়া, কম ঘুমাতে দেয়া, নাকে মুখে পানি ঢালা বা ওয়াটারবোর্ডিং করা, জোর করে ডায়াপার পরিয়ে রাখা হতো। এ ছাড়া, এ দু'জনের পরামর্শেই বন্দিদের জ্যান্ত কবর দেয়ার ভানও করা হতো বলেও সিনেটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা