,

২ দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব তারেক মাসুদের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে

54182_tarবিনোদন প্রতিবেদক :চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় আগামীকাল ও ১৩ই ডিসেম্বর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে দু’দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব সূচিতে আগামীকাল প্রথম দিন রয়েছে বিকাল ৩টায় মিউজিক ভিডিও ‘কানার হাটবাজার’-এর প্রথম প্রদর্শনী ও বাংলা ব্যান্ডের সংগীতানুষ্ঠান, ৪টা ৩০ মিনিটে প্রমাণ্য চলচ্চিত্র ‘স্মৃতিকথায় রানওয়ে’-এর প্রথম প্রদর্শনী ও ভিডিও প্রকাশনা, সন্ধ্যা ৬টায় তারেক মাসুদ নির্মিত প্রমাণ্যচলচ্চিত্র ‘আদম সুরত’-এর ভিডিও প্রকাশনা অনুষ্ঠান। প্রথম দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. আনিসুজ্জামান, খুশী কবির, ঢালী আল মামুন ও ক্যাথরিন মাসুদ। ১৩ই ডিসেম্বর উৎসবের দ্বিতীয় দিন রয়েছে বিকাল ৩টায় গানের অনুষ্ঠান তারেক মাসুদের গান ও অন্যান্য, ৪টা ৩০ মিনিটে তারেক মাসুদ স্মারক বক্তৃতা (বিষয়: তারেক মাসুদের চলচ্চিত্র, বাঙালি জাতীয়তার নতুন মানচিত্র, বক্তা-সাজ্জাদ শরিফ), সন্ধ্যা ৬টায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার চলচ্চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাসির উদ্দিন ইউসুফ, শহিদুল আলম, লিয়াকত আলী লাকী, মোরশেদুল ইসলাম ও ক্যাথরিন মাসুদ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা