,

আযান না দেয়ায় সৌদি মুয়াজ্জিন কতৃক প্রবাসী বাংলাদেশীকে গুলি করে হত্যা

download

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত রোববার একজন সৌদি মোয়েজ্জিন আযান না দেয়ায় দুজন প্রবাসী শ্রমিকের উপর গুলি চালায় । এতে এক বাংলাদেশী নিহত হয়।

ঘটনাটি ঘটেছে রাজধানী রিয়াদ থেকে ৩০ কিলোমিটার দূরে মাজমাহ জেলার অরতাউইয়ার একটি মসজিদে। বিকাল ৩.৩০ এ আসরের নামাজের সময়।

নিহতের নাম মোহাম্মদ রফিক ৩২ পিতার নাম তাজুল ইসলাম, কলা পাড়া, জেলা শরীয়ত পুর ।
 
প্রত্যক্ষ দর্শীর বর্ণনা অনুযায়ী, সৌদি মোয়েজ্জিন নিজে আযান না দিয়ে বাংলাদেশীকে আযান দেবার জন্য ব্যবহার করে। ঘটনার দিন, বাংলাদেশী ঐ কর্মী যথা সময়ে আযান দিতে ব্যর্থ হয়।

বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মোহাম্মদ সারোয়ার আলম বলেন, নিহত বাংলাদেশী ঐ মসজিদে পার্ট টাইম এ কাজ করতেন।

বাংলাদেশ দূতাবাস এর আইনি পরামর্শক টীম এই বিয়োগান্ত ঘটনা সম্পর্কে তদারক করছেন। দেশে তার পরিবারকে অবহিত করা হয়েছে ।

পুলিশ অভিযুক্ত হত্যাকারীকে গ্রেপ্তার করেছে। পুলিশের মতে, অপরাধী মানসিক রোগী। তবে, তদন্ত অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা