,

১৩ বছর পর সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন

awmiএ্যাডভোকেট নাজমূল আহবায়ক, শিউলী আজাদ যুগ্ম আহবায়ক

মাহবুব খান বাবুল : দীর্ঘ এক যুগেরও অধিক সময় পর সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নানা প্রতিকূলতা টানাপূড়ন ও ঘাত প্রতিঘাত পেরিয়ে অবশেষে বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এ কে এম এমদাদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ আহবায়ক কমিটি ঘোষনা করেছে জেলা আওয়ামীলীগ। সভায় দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আল-মামুন সরকার, সদরের এমপি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী সহ কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।   দলীয় সূত্র জানায়, এ্যাডভোকেট নাজমূল হোসেনকে আহবায়ক ও শহীদ আওয়ামীলীগ নেতা এ কে এম ইকবাল আজাদের স্ত্রী উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলী আজাদকে যুগ্ম আহবায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। অপর দুই যুগ্ম আহবায়ক হলেন- এ্যাডভোকেট আবদুর রাশেদ ও মোঃ খায়রুল হুদা চৌধুরী বাদল। আহবায়ক কমিটির মোট সদস্য সংখ্যা ৪৯ জন। প্রসঙ্গত: গত ২০০৪ সালের প্রথম দিকে উপজেলার কালিকচ্ছে কাউন্সিলের মাধ্যমে গঠন করা হয়েছিল তিন বছর মেয়াদের উপজেলা আওয়ামীলীগ। ওই কমিটিই পাড় করে দিয়েছে ১৩ টি বছর।

 

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর

সতর্কতার পরও ফায়ার লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট