,

বালি দ্বীপ থেকে বনমানুষের ছাতা

92801_orangotangডেস্ক রির্পোট :গুঁটিসুটি মেরে বসে আছে বনমানুষটা (ওরাংওটাং)। বনজুড়ে অঝোড় বৃষ্টি। কিন্তু বনমানুষদের তো আর মানুষের মতো ছাতা নেই। তাই কলাপাতাই অবলম্বন।

অবশ্য ছাতাটা দেখতে একেবারে আমাদের দেশের কচু পাতার মতো। কিন্তু ডেইলি মেইলের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে এটা কলা পাতা। হতে পারে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কলাপাতাগুলোই এমন।

 

বালি দ্বীপ থেকে ছবিটা ধারণ করেছেন ফটোগ্রাফার অ্যান্ড্রিউ সুরিয়োনো। তিনি বলেন, আমি বালিতে কিছু বনমানুষের ছবি তুলছিলাম। এর মধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হয়। দেখলাম এই বনমানুষটা নিজেকে বাঁচানোর জন্য একটি কলা পাতা তুলে নিলো। এর পর ওটাকে ছাতার মতো মাথার ওপর ধরে রইলো। সাথে সাথেই আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে জাদুকরি মুহুর্তটা নিয়ে নিলাম।

ফটোগ্রাফার অ্যান্ড্র্যিউ সুরিয়োনো এ ছবিটা পাঠিয়েছেন ওয়ার্ল্ড ফটোগ্রাফি অর্গানাইজেশনের ২০১৫ সালের প্রতিযোগিতায়। সেখানে পেশাদার, অপেশাদার এবং ছাত্র ক্যাটাগরিতে প্রাকৃতিক বন্য প্রাণী ও কিছু প্রাকৃতিক দৃশ্যের ছবি আহ্বান করা হয়েছিলো। এসব ছবিরই একটি এই ‘বনমানুষের ছাতা’।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি