,

বিজয় দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘যুদ্ধশিশু’

53935_e5

বিনোদন প্রতিবেদক :মহান বিজয় দিবস উপলক্ষে  ফের মুক্তি পাচ্ছে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে নারীদের আত্মত্যাগ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘যুদ্ধশিশু’। মৃত্যুঞ্জয় দেবাক পরিচালিত এ ছবিটির আমদানিকারক ও পরিবেশক খান ব্রাদার্স। ছবিটি ইতিপূর্বে সারাদেশে মুক্তি পেয়েছিল। মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার ১২ই ডিসেম্বর ছবিটি সারাদেশে ফের মুক্তি দেয়া হচ্ছে বলে গতকাল এক প্রেস ব্রিফিংয়ে জানান আমদানিকারক প্রতিষ্ঠান খান ব্রাদার্সের পক্ষে সাইফুল ইসলাম চৌধুরী। তথ্য মন্ত্রণালয় আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রীর এপিএস আবদুল কাইয়ূম ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সহসভাপতি সুদীপ্ত দাস উপস্থিত ছিলেন। স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রেস ব্রিফিংয়ে ‘যুদ্ধশিশু’ ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ এবং স্বাধীনতা-পরবর্তী প্রজন্মকে ছবিটি দেখানোর জন্যই ফের মুক্তি দেয়া হচ্ছে 

বলে সাইফুল ইসলাম চৌধুরী জানান। ‘যুদ্ধশিশু’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা