,

দাবাকে পেশা হিসেবে নেয়া যায় না

2_187338

বিনোদন প্রতিবেদক :‘আমি গ্র্যান্ডমাস্টার হতে চাই। ইচ্ছা আছে। এজন্য প্রয়োজন দাবায় পুরো মনোনিবেশ করা। কিন্তু পড়াশোনা আর দাবা একসঙ্গে চালিয়ে নেয়া কঠিন’, বলছিলেন উঠতি দাবাড়– ইকরামুল হক সিয়াম। যিনি সম্প্রতি ফিলিপাইনে এশীয় জুনিয়র দাবায় ১৪ জনের মধ্যে দশম হয়েছেন। তার আগে দিল্লিতে ২২ জনের মধ্যে সপ্তম হয়েছেন সিয়াম। ঢাকায় প্রথম বিভাগ দাবা লীগ শেষ করে পরেরদিন তাকে দিল্লির বিমান ধরতে হয়। সিয়াম বলছিলেন, ‘ক্লান্ত থাকায় ফল ভালো হয়নি।’ ভালো ফল করার জন্য একজন ভালোমানের কোচ এবং পৃষ্ঠপোষক প্রয়োজন বলে মনে করেন বিবিএ পড়তে ইচ্ছুক সিয়াম। তা-ও রক্ষা যে, ফিলিপাইনে তার খেলার জন্য স্পন্সর জোগাড় করে দিয়েছে দাবা ফেডারেশন। এজন্য সিয়াম দাবা ফেডারেশনক ধন্যবাদ জানান।

তার আক্ষেপ, ‘বাংলাদেশে জিএম টুর্নামেন্ট হয় না। খেলতে হলে বিদেশে যেতে হয়। সেজন্য প্রচুর অর্থের প্রয়োজন। আর অর্থের জন্য স্পন্সর দরকার।’ জাতীয় জুনিয়র দাবায় রানারআপ সিয়াম বলেন, ‘আমাদের দেশে দাবাকে পেশা হিসেবে নেয়া যায় না। যেটা ক্রিকেটে আছে। অথচ ভারতের দিকে তাকান। সেখানে বর্তমানে ৩২ জন গ্র্যান্ডমাস্টার। আর আমরা পাঁচজনেই আটকে আছি। এশীয় জুনিয়র চ্যাম্পিয়ন ভারতের শ্রীনাথ আমাকে বলেছে, সে পেশা হিসেবে দাবাকে নিতে চায়। আমরা সেটা ভাবতেও পারি না।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা