,

তুহিন মালিকের বিরুদ্ধে এবার মানহানি মামলা

tuhin-malik_187042_187570ডেস্ক রির্পোট :রাষ্ট্রদ্রোহসহ দুই মামলার পর ব্যারিস্টার ড. তুহিন মালিকের বিরুদ্ধে এবার মানহানি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকাল ১০টায় ঢাকার সিএমএম আদালতে ছাত্রলীগের কেন্দ্রীয় উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী এ মামলা দায়ের করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে এনে এ মামলা করা হয়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে বেলা ১১টার দিকে এ বিষয়ে শুনানি হয়। বিচারক বাদীর বক্তব্য শুনে তুহিন মালিককে আগামী ১৩ জানুয়ারি আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

এর আগে মঙ্গলবার রাষ্ট্রদ্রোহিতা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে একই ব্যক্তি ঢাকার সিএমএম আদালতে ড. তুহিন মালিকের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক রাষ্ট্রের অনুমতি সাপেক্ষে মামলা দু’টি এজাহার হিসেবে গণ্য করার জন্য শাহবাগ থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন।

মামলার প্রাথমিক বিবরণীতে বলা হয়, গত ৩০ নভেম্বর লন্ডনের ওয়াটার লিলি গার্ডেন অডিটরিয়ামে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ড. তুহিন মালিক বলেন, সংবিধানে সব মুজিবের কাহিনী ও এতে তার পরিবারের গানা-বাজনা জুড়ে দেয়া হয়েছে। এগুলো যে বাতিল করতে চেষ্টা করবে তার ফাঁসি হয়ে যাবে। তিনি বলেন, সংবিধানে নাস্তিক্যবাদিতা ও ধর্মহীনতা বিষয় জুড়ে দেয়া হয়েছে। সংবিধানে যা জুড়ে দেয়া হয়েছে তা কেয়ামত পর্যন্ত কেউ সংশোধন করতে পারবে না।

ওই অনুষ্ঠানে ড. তুহিন মালিক আরও বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ যা চান, মানুষ সেটা হয়তো বোঝে না। একমাত্র বিকল্প রয়ে গেছে সংবিধান বাতিল! কিসের জাতির পিতা, কিসের আদর্শ, কিসের চেতনা কিচ্ছুই থাকবে না, ইনশাআল্লাহ!

ড. তুহিন মালিকের এই বক্তব্যের কারণে বাদী গোলাম রাব্বানী ক্ষুব্ধ হয়ে মানহানি মামলাটি দায়ের করেন। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে বিচারক ড. তুহিন মালিককে আগামী ১৩ জানুয়ারি আদালতে হাজির হতে সমন জারি করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা