,

উৎসবে উৎসবে পিঁপড়াবিদ্যা

38ce2e633892f92cdf7386a5f7d94cd6-17বিনোদন প্রতিবেদক :নানা দেশ ঘুরে একের পর এক উৎসবে অংশ নিয়ে যাচ্ছে পিঁপড়াবিদ্যা। এ মাসেই আরও দুটি দেশ ঘুরবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত এ ছবিটি। প্রথমে সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও পরে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব কেরালায় (আইএফএফকে) পিঁপড়াবিদ্যা অংশ নেবে।

গত মঙ্গলবার সকালে মোস্তফা সরয়ার ফারুকী ভারতে গেছেন গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে। সেখান থেকে দেশে ফিরে ১২ ডিসেম্বর তিনি যাবেন সিঙ্গাপুরে। সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সিলভার স্ক্রিন অ্যাওয়ার্ডের জন্য লড়বে পিঁপড়াবিদ্যা। সেদিনই স্থানীয় সময় রাত সোয়া নয়টায় সিঙ্গাপুরের বিচ রোডে ‘দ্য প্রজেক্টর’ থিয়েটারে ছবিটি প্রদর্শিত হবে। প্রদর্শনীতে ফারুকীর সঙ্গে আরও থাকবেন ছবির অভিনেতা নূর ইমরান মিঠু। এ উৎসব শেষ হবে ১৪ ডিসেম্বর। সমাপনী আয়োজনে ঘোষণা করা হবে স্ক্রিন অ্যাওয়ার্ডে বিজয়ীদের নাম। সিঙ্গাপুর থেকে ফিরে পিঁপড়াবিদ্যার গন্তব্য হবে ভারতের কেরালায়। সেখানে ছবির পরিচালক ও অভিনেতা পৌঁছাবেন ১৫ ডিসেম্বর। ওই উৎসবে পিঁপড়াবিদ্যা লড়বে শীর্ষ পুরস্কার ‘স্বর্ণচক্রম’-এর জন্য। ১৯ ডিসেম্বর সমাপনী দিনে ঘোষণা করা হবে ‘স্বর্ণচক্রম’ বিজয়ীর নাম।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা