,

তেলবাহী জাহাজডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

4c8601ab96381579051078a9a2e27175-p-3

ডেস্ক রির্পোট :সুন্দরবনে তেলবাহী জাহাজডুবির ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। সমুদ্র পরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার ক্যাপ্টেন গিয়াসউদ্দিন আহমেদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

আজ বুধবার সচিবালয়ে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এ কথা জানান। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ‍) একটি দল মন্ত্রীর সঙ্গে দেখা করার পর তিনি এ কথা বলেন।

কমিটির অন্য দুই সদস্য হলেন সমুদ্র পরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মাইনুদ্দিন হাসান ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের খুলনার অভ্যন্তরীণ জাহাজ পরিদর্শনালয়ের পরিদর্শক মোহাম্মদ আবু জাফর মিয়া।

কমিটি দুর্ঘটনার কারণ নির্ণয়, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়, দুর্ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা কীভাবে রোধ করা যায় তার সুপারিশ দেবে। ১৫ কর্ম দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নৌমন্ত্রী জানান, যে জাহাজের ধাক্কায় নোঙরে থাকা তেলবাহী জাহাজ এম. টি সাউদার্ন ওটি-৭ ডুবে যায়, সেটি শনাক্ত করা গেছে। জাহাজটি হলো তেলবাহী জাহাজ এম টি টোটাল। এর মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী জানান।

গতকাল ভোর চারটার দিকে বাগেরহাটের সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর মৃগামারী এলাকায় নোঙরে থাকা তেলবাহী জাহাজ এম. টি সাউদার্ন ওটি-৭ আরেকটি তেলবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায়।

মন্ত্রী জানান, ইতিমধ্যে উদ্ধারের জন্য দুটি উদ্ধারকারী জাহাজসহ তিনটি জাহাজ পাঠানো হয়েছে। তবে কুয়াশার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন