,

মেডিকেল টেকনোলজিষ্টদের ১৫ দফা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

Photoসকল মেডিকেল টেকনোলজিষ্ট ও স্টুডেন্টদের ১৫ দফা সহ সকল ন্যায্য জাতীয় দাবী দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে “ছাত্র শিক্ষক ও পেশাজীবী সমন্বয় পরিষদ” ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ০৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় প্রেস ক্লাব চত্বরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্র শিক্ষক ও পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক মোঃ আজহারুল ইসলাম নূরনবী’র সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে দাবী সমুহ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এর সুদৃষ্টি কামনা করে বক্তব্য রাখেন বিএমটিএ  জেলা শাখার সভাপতি গকুল চন্দ্র মন্ডল, ফার্মাসিস্ট এসোসিয়েশনের জেলা শাখা সভাপতি সঞ্জয় কুমার সাহা, ছাত্র শিক্ষক পেশাজীবী সমন্বয় পরিষদ সদস্য সচিব এস এম জুনায়েদ ইসলাম, ইউসিআইএমটি এর শিক্ষক লোকমান চৌধুরী, বিএসসি ডেন্টাল স্টুডেন্ট লিমন ভূইয়া, ডিপ্লোমা স্টুডেন্ট (ল্যাবরেটরী) আপন রায়। বক্তারা আন্দোলন কর্মসূচী পালনরত অবস্থায় ঢাকা ও বরিশালে পুলিশী হামলায় মেডিকেল টেকনোলজিষ্টদের আহত করার তীব্র নিন্দা প্রতিবাদ জানান। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ও বিএমএ’র সাধারণ সম্পাদকের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী এবং স্বাস্থ্য সচিব বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ