,

বাংলাদেশ জরুরি পানি পাঠাচ্ছে মালদ্বীপে

maldivডেস্ক রির্পোট :মালদ্বীপে খাবার পানির তীব্র সঙ্কট দেখা দেয়ায়, বাংলাদেশ জাহাজ ভর্তি বোতলজাত খাবার পানি পাঠাচ্ছে। একশ টন খাবার পানি নিয়ে রোববার বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ 'সমুদ্রজয়' চট্টগ্রাম থেকে রওয়ানা হয়েছে। মালেতে বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এএসএমএ আওয়াল জানান, বোতলজাত পানি এবং লবণাক্ত পানি শোধন করার পাঁচটি বহনযোগ্য প্লান্ট নিয়ে নৌ-বাহিনীর জাহাজ বিএনএস সমুদ্র বিজয় এ মাসের ১১ তারিখ নাগাদ মালদ্বীপে পেঁৗছুবে। মালের একমাত্র পানি শোধনাগারটির সুইচ রুমে বৃহস্পতিবার আগুন লেগে বিকল হয়ে পড়ায় এই সঙ্কট তৈরি হয়। রাজধানী মালের বাসাবাড়ি থেকে শুরু করে অফিস-আদালত, হোটেল রেস্তোরাঁসহ সব জায়গায় এই একটি শোধনাগার থেকে সুপেয় এবং গেরস্থালিতে ব্যবহারযোগ্য পানি সরবরাহ হয়। ফলে এই দুর্ঘটনায় গত কদিন ধরে অভাবনীয় পানি সঙ্কট দেখা দিয়েছে। বন্ধুপ্রতীম দেশের এই সঙ্কটে সাহায্যের জন্য বাংলাদেশ এগিয়ে এসেছে। তাছাড়া বহু বাংলাদেশিও মালদ্বীপে বসবাস করছেন। সরকারের পক্ষ থেকে স্কুলের মাঠে, রাস্তার মোড়ে মোড়ে খাবার জন্য জরুরি ভিত্তিতে কিছু পানি দেয়া হচ্ছে। সেখানেও হুড়োহুড়ি চোখে পড়েছে। কোনো কোনো বিদেশি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, পানির জন্য লাইন থেকে বিদেশি শ্রমিকদের বের করে দেয়ার ঘটনা ঘটেছে। তবে রিয়াল অ্যাডমিরাল আওয়াল জানান, বাংলাদেশিরা যাতে জরুরি পানি পেতে পারেন সে জন্য দূতাবাসের পক্ষ থেকে মালদ্বীপের সরকার এবং বিভিন্ন বেসরকারি দাতব্য সংস্থার সাথে তারা যোগাযোগ রাখছেন। মালদ্বীপে সত্তর হাজারের মতো বাংলাদেশি বসবাস করেন। তার মধ্যে মালেতেই থাকেন অন্তত ত্রিশ হাজার। বাংলাদেশের হাইকমিশনার জানান, শোধনাগারটি এখন সীমিত আকারে পানি সরবরাহ করতে শুরু করেছে। ছয় ঘণ্টা পর পর সরবরাহ লাইনে এক ঘণ্টা করে পানি আসছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা