,

বিজয় দিবসে বাংলাভিশনে ‘রহমান গায়েন’

53737_kবিনোদন প্রতিবেদক :মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ নাটক ‘রহমান গায়েন’ প্রচার হবে বাংলাভিশনে। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, শাহনাজ খুশি, সাবিলা নূর, শেখ হাবিব, মাসুদ হারুণ, শাহনাজ রিপন প্রমুখ। নাটকটি প্রচার হবে ১৬ই ডিসেম্বর রাত ৯টা ৫ মিনিটে। রহমান পেশায় গায়েন। পরিবারে তার স্ত্রী ও ১৫ বছরের মেয়ে মালতী। রহমান গায়েন মেয়ে ও গানের দল কে নিয়ে গ্রামে-গঞ্জে, বাজারে গান গেয়ে বেড়ায়। যা অর্থ পায় তা দিয়ে জীবন যাপন করে। গল্পের সময়টা হচ্ছে ১৯৭১। রহমান এখন সাধারণ গান না গেয়ে দেশের গান গায়। রহমানের গ্রামে পাকিস্তানী আর্মিরা ক্যাম্প করে। পাকিস্তানী আর্মি এবং রাজাকার নাজিম জানতে পায়, রহমান দেশের গান গেয়ে মুক্তিবাহিনীকে গোপন তথ্য দিয়ে সাহায্য করে। পাকিস্তানী আর্মিরা তখন তাকে ধরে নিয়ে যায়। সে জানায় সে কখনও মুক্তিবাহিনীর কথা তাদেরকে বলবে না। তার উপর চলে অমানুষিক অত্যাচার। রহমান পাকিস্তানী আর্মিদের ক্যাম্পেও দেশের গান গায়। পাকিস্তানী আর্মি এবং রাজাকার নাজিম রহমান গায়েনকে উর্দুতে গান গাইতে বলে। কিন্তু রহমান গায়েন জানায়, সে মরে যাবে কিন্তু উর্দুতে গান গাইবে না। মৃত্যুর আগ পর্যন্ত সে দেশের গান গেয়ে যাবে। তারপর …।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ