,

অফিস থেকে ক্লিপ আর্টের বিদায়

a517fdfb9c370da39a7f5309707e825c-clipআন্তর্জাতিক ডেস্ক :পাওয়ার পয়েন্টে প্রেজেনটেশন যাঁদের দরকার পড়ে তাঁরা এবং শিক্ষার্থীরা সবার জন্য মন খারাপ করা একটি খবর দিচ্ছে মাইক্রোসফট। নব্বইয়ের দশকের জনপ্রিয় ক্লিপ আর্টকে অফিস সফটওয়্যার থেকে বিদায় দিচ্ছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট জানিয়েছে, অফিসে ক্লিপ আর্ট আর থাকবে না। এর বদলে বিং সার্চ থেকে ছবি ব্যবহার করা যাবে।

ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল ডকুমেন্ট তৈরির সময় ছবির সাধারণ ডেটাবেজ হিসেবে ছিল এই ক্লিপ আর্ট। ডেস্কটপ বিপ্লবের যুগের জনপ্রিয় এই ক্লিপ আর্ট এখনকার সময় জনপ্রিয়তা হারিয়েছে।

১৯৯৬ সালে ওয়ার্ড ৬.০ আপডেটের সময় এই ক্লিপ আর্ট উন্মুক্ত করেছিল মাইক্রোসফট। তখন ডিফল্ট হিসেবে ইনস্টল করার সময় ৬২টি ছবি পাওয়া যেত। কিন্তু ইন্টারনেটের এই যুগে এই ক্লিপ আর্টের প্রয়োজন ফুরিয়ে গেছে বলেই মনে করছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির দাবি, লোকাল ডেটাবেজের ছবির চেয়ে এখন অনলাইন থেকেই ছবি যুক্ত করার সুবিধা রয়েছে। তাই আর ক্লিপ আর্ট নয়।

এক ব্লগ পোস্টে মাইক্রোসফট জানিয়েছে, অফিস ডটকমের ক্লিপ আর্ট ও ছবির লাইব্রেরির দোকানে তালা ঝুলছে। সার্চ ইঞ্জিনের ওপর নির্ভরশীলতা বাড়ার কারণে অফিসের এই ছবির লাইব্রেরির ব্যবহার ক্রমশ কমে যাচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, অনেকের সঙ্গেই এই ক্লিপ আর্টের সম্পর্ক জড়িয়ে আছে। অনেকেই ছোটবেলা থেকে এগুলো দেখেই বড় হয়েছেন। মাইক্রোসফট তাদের সিদ্ধান্ত থেকে সরে না এলে চমৎকার এই ক্লিপ আর্টগুলো পরবর্তী প্রজন্মের কাছে ফ্লপি ডিস্কের মতোই অচেনা হয়ে যাবে।

মাইক্রোসফট বলছে, যেহেতু তাদের বিং সার্চ থেকে উন্নত মানের ও হালনাগাদ ছবি পাওয়া যাবে তাই ক্লিপ আর্টের আর প্রয়োজন হবে না। উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি সেলফোনের খোঁজ করেন, তিনি ক্লিপ আর্টে থাকা পুরোনো ইটের মতো ফোনের পরিবর্তে আধুনিক যুগের নানা রকম ফোন খুঁজে পাবেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা