,

দ্রুত সময়ের মধ্যে সরকার পতনের শপথ: আমান

f8dd0d1e43ac4a1309576980f1e4a4c3-aman

ডেস্ক রির্পোট :দ্রুত সময়ের মধ্যে বর্তমান সরকারের পতন ঘটানোর শপথ নেবে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির নেতা আমানউল্লাহ আমান।

আমানউল্লাহ আমান বলেন, ৫ জানুয়ারির তথাকথিত নির্বাচনের নামে বর্তমান আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে।

তৎকালীন সামরিক স্বৈরশাসক এরশাদের চেয়ে নিকৃষ্ট এক ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছে সরকার—এমন অভিযোগ করে আমান বলেন, ‘এ অবস্থা আর চলতে দেওয়া যায় না। মেনে নেওয়া যায় না। আমরা ১৯৯০ সালে ১ অক্টোবরের মতো তৎকালীন ও বর্তমান ছাত্র নেতাদের সমন্বয়ে ঢাকায় একটি ছাত্র কনভেনশন করার সিদ্ধান্ত নিয়েছি।’

১৮ ডিসেম্বর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মিলনায়তনে ওই কনভেনশন হবে—এ তথ্য জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে কনভেনশনে উপস্থিত থাকবেন।

আমান বলেন, ‘আমরা শপথ নিতে চাই, খালেদা জিয়ার নেতৃত্বে দ্রুত সময়ের মধ্যে এই সরকারের পতন ঘটিয়ে আমরা ঘরে ফিরব।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, নাজিমউদ্দিন আলম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা