,

নিষেধাজ্ঞা উঠছে কুয়েতের শ্রমবাজারে

53598_kwআন্তর্জাতিক ডেস্ক :বেশির ভাগ বাংলাদেশী শ্রমিকদের জন্য কুয়েতে টানা ৭ বছরের নিষেধাজ্ঞার অবসান হতে যাচ্ছে। ফেব্রুয়ারি থেকে পুনরায় কুয়েতের শ্রমবাজারে বাংলাদেশী শ্রমিকদের কাজ করার সুযোগ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মেজর জেনারেল আশহাবুদ্দিন জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ আল খালেদ আল সাবাহ’র সঙ্গে সাক্ষাৎ করেছেন আবুধাবিতে। এ বৈঠকে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া আবার শুরু করার বিষয়টি আলোচনা করেছেন তারা। এ খবর দিয়েছে কুয়েত টাইমস। বাংলাদেশী রাষ্ট্রদূত বলেছেন, কুয়েতে মোট এক লাখ নব্বই হাজার বাংলাদেশী রয়েছে। তারা প্রত্যেকেই সচ্ছল জীবনযাপন করছে। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা থাকার সময়েও বাংলাদেশ থেকে কৃষি কর্মীরা কুয়েতে এসেছে। আর এ খাতে কাজ করতে সম্প্রতি এসেছে ২০০-৩০০ বাংলাদেশী। তিনি আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশের মানুষ শুধু যে কৃষিখাতে দক্ষ তাই নয়- ওষুধ, প্রকৌশল এবং কারিগরি খাতেও তারা দক্ষ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ