,

গোয়াহাটি-ঢাকা বাস সেবা চালু হতে যাচ্ছে দ্রুতই

53595_thumb_baডেস্ক রির্পোট :ভারত সরকার আগামী সপ্তাহে গোয়াহাটি থেকে ঢাকা সরাসরি বাস সেবার পরীক্ষামূলক যাত্রা শুরু করতে যাচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা টিএনএন। গতকাল সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, মেঘালয়ের শিলং থেকে নিয়মিত একটি বাস সেবা চালুর পরিকল্পনা রয়েছে। বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকায় দুটি বাস সেবা চালু আছে। একটি কলকাতা আর অপরটি ত্রিপুরার আগরতলা থেকে। নতুন বাস সেবা চালু এবং রুট পর্যালোচনা ও চূড়ান্ত করার লক্ষ্যে একটি যৌথ কারিগরি সমীক্ষা এবং পরীক্ষামূলক যাত্রা পরিচালনা করা হবে ১০ ও ১১ই ডিসেম্বর। এতে বাংলাদেশ ভারত উভয় দেশের প্রতিনিধি থাকবে। প্রস্তাবিত এ বাস সেবাটি আনুমানিক ৫০০ কিলোমিটারের যাত্রা। ভারতের গোয়াহাটি-শিলং-দাওকি হয়ে বাংলাদেশের তামাবিল-সিলেট-ঢাকা রুটে সার্ভিসটি চালু করা হবে। পরীক্ষামূলক যাত্রা ঢাকায় শেষ হবে ১২ই ডিসেম্বর।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ