,

নাসিরনগরের বুড়িশ্বর গ্রামের পাতাইরা ব্রিজটি এখন মরণ ফাঁদ॥ সংস্কারের উদ্যোগ নেই

nnআকতার হোসেন ভুইয়া :  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামের পাতাইরা ব্রিজটির মাঝের অংশ ভেঙে পড়ায় এটি এখন মরণ ফাঁেদ পরিণত হলেও বিষয়টি দেখার কেউ নেই ! রাস্তাসহ ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, ব্রিজটির মাঝখানে ভেঙে গেলেও দীর্ঘদিন ধরে সংস্কারে কোন উদ্যোগ নেয়নি । সরেজমিনে গিয়ে দেখা গেছে, দীর্ঘদিন আগে এলজিইডির অর্থায়নে নির্মিত নাসিরনগর-ফান্দাউক সড়ক থেকে বুড়িশ্বর-চানপাড়া সড়কের পাতাইরা ব্রিজের মাঝের অংশ ভেঙে পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী প্রতিদিন আসা-যাওয়া করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। ভ্যান-রিকশা কিংবা মোটরসাইকেল-বাইসাকেইল পর্যন্ত চলাচল বন্ধ রয়েছে। কাচাঁ এই সড়কের উভয় পাশের মাটিও ভেঙে পড়েছে। একটু বৃষ্টি হলেই তা যাচ্ছেতাই অবস্থা হয়ে দাঁড়ায়। বর্তমানে ঝুঁকিপূণ এ ব্রিজের উপর দিয়ে চলাচল করছে। ফলে যেকোন সময় বড় ধরনের আশংকা করছে এলাকাবাসী। বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার ব্রীজটি এখন মরণ ফাঁদ স্বীকার করে জানায় এখানে নতুন ব্রিজ নিমার্ণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। বিষয়টি সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা