,

আদালতে স্টিভ জোবস!

91953_stev-jobs2আন্তর্জাতিক ডেস্ক :মৃত্যুর পরে কেটে গেছে তিন বছর। কিন্তু মামলার কারণে স্টিভ জোবস আদালতে হাজির হলেন গত শুক্রবার। অবাক হওয়ার কিছু নেই, ঘটনাটি ঘটেছে তবে ভিন্নভাবে। আদালতে ভিডিও ফুটেজের মাধ্যমে পেশ করা হয়েছে জোবসের বক্তব্য।

 

সেই ফুটেজে অ্যাপলের প্রয়াত কর্ণধার দাবি করলেন, আই-টিউন্স থেকে আই-পডে ডাউনলোড করা গান যদি কোনোভাবে অন্য কারো কম্পিউটারে চলে যেত, তা হলে রেকর্ড কোম্পানিগুলোর কাছে জবাবদিহি করতে হত তাদের। পড়তে হত আইনি ঝামেলায়। তার ব্যাখ্যা ওইভাবে গান চুরি করতে তখন তৎপর ছিল বহু হ্যাকার। সেই সমস্যা এড়াতেই আই-টিউন্স ছাড়া অন্য কোনো গান আই-পডে ঢুকতে দিতে চাননি তিনি।

 

প্রসঙ্গত, প্রতিযোগিতা আইন ভাঙা নিয়ে মামলা হয়েছে অ্যাপলের বিরুদ্ধে। বিরোধীপক্ষের অভিযোগ, গোটা বিষয়টায় অ্যাপলকে সামনে রেখে নেতৃত্ব দিয়েছিলেন জোবস। যার প্রমাণ হিসেবে মার্কিন আদালতের শুনানিতে জোবসের ই-মেইল তুলে ধরেন তারা। সেই ই-মেইলে নির্দেশ ছিল, আই-পডে যাতে অ্যাপলের নিজস্ব ডিজিটাল মিউজিক স্টোর আই-টিউন্স ছাড়া অন্য কোথাও থেকে গান শোনা না যায়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা