বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ৭ ঘণ্টায় সোয়া কোটি টাকা ছিনতাই

91940_Chintai-2ডেস্ক রির্পোট :রাজধানীর মিরপুর ও গোরান এলাকায় পৃথক তিনটি ঘটনায় ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ৭ ঘণ্টার মধ্যে এসব ঘটনা ঘটে।

 

আমাদের নিজস্ব প্রতিবেদক আমিনুল ইসলাম জানান, আজ সকাল ১০টার দিকে মিরপুরে প্রশিকা ভবনের পাশ থেকে বিকাশ এজেন্টের ৯০ লাখ টাকা ছিনতাই হয়েছে। একটি প্রাইভেট গাড়িতে করে ওই এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চালককে গুলি করে ওই টাকা নিয়ে যায়।

 

আহত গাড়িচালকের নাম জাহিদ (৩৪)।

 

মিরপুর জোন পুলিশের এসি মো: কামাল হোসেন জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মিরপুরে যুবককে কুপিয়ে ৮০ হাজার টাকা ছিনতাই

এ দিকে মিরপুরে আজ সকালে এক যুবককে কুপিয়ে ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। যুবকের নাম আবদুল আজিজ (৩০)।

জানা গেছে, ভোর ৫টায় রূপনগর এলাকায় সিএনজিতে ওঠার সময় তিন-চারজন ছিনতাইকারী তাকে চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৮০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।

 

তার স্ত্রী রাবেয়া জানান, গতকাল গ্রামেরবাড়ি বাগেরহাট থেকে জমি বিক্রির টাকা নিয়ে নাইটকোচে ঢাকায় আসেন তিনি।  সকালে বাস থেকে নেমে বাসায় আসতে সিএনজিতে ওঠার সময় এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

 

গোরানে ত্রিশ লাখ টাকা ছিনতাই

অন্য দিকে নিজস্ব প্রতিবেদক জিলানি মিল্টন জানিয়েছেন, রাজধানীর গোরানে একটি ডিপার্টমেন্টাল স্টোরের ম্যানেজারকে গুলি করে ৩০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আবুল কালাম (৩৪) নামে নামে ওই কর্মকর্তা রিকশায় করে দোকানের ৩০ লাখ টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। পথে মাইক্রোবাসে করে এসে কয়েক যুবক তাকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ সময় বাম পায়ের ঊরুতে গুলি লাগে আবুল কালামের। পরে স্থানীয়রা  তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা