,

সেই বুটের দাম ২৪ লাখ ডলার!

45ba45874f50c8467bf1be9b377eb153-Mario-Goetze-imageক্রীড়া ডেস্ক :বিশ্বকাপ ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন মারিও গোটশে। শুভ কিছুর প্রত্যাশায় ম্যাচের ৮৮ মিনিটে তাঁকে মাঠে নামিয়েছিলেন জার্মান কোচ জোয়াকিম লো। মাঠে নামার সময় গোটশে কি ভেবেছিলেন যে তিনিই হতে যাচ্ছেন ফাইনালের নায়ক! ডাগ আউটে বসে তিনি যখন বুট পরছিলেন, তখন কি ভেবেছিলেন আর কদিন পরে এই বুট জোড়াই মহামূল্যবান বস্তু হিসেবে নিলামে উঠবে! এই বুট জোড়াই কাজে লাগবে আর্তমানবতার সেবায়!

ফাইনালে যে বুট দিয়ে তিনি আর্জেন্টিনার জালে বল ঠেলেছিলেন, সেই বুট জোড়ারই দাম উঠেছে ২৪ লাখ ডলার। এই অর্থের পুরোটাই শিশুদের কল্যাণে নিয়োজিত একটি জার্মান দাতব্য সংস্থায় দান করে দেওয়া হবে। জার্মানিকে চতুর্থবারের মতো বিশ্বকাপ জেতানোর গোলটি যে বুট জোড়া পায়ে দিয়ে গোটশে করেছিলেন, সেটার বিক্রয়লব্ধ অর্থের পুরোটাই ব্যয় হবে শিশুদের কল্যাণে।

বিষয়টি দারুণ আনন্দ দিচ্ছে মারিও গোটশেকে। পুরো ব্যাপারটিই তাঁর কাছে স্বপ্নের মতো ঠেকছে, ‘অচিন্তনীয়! অবিশ্বাস্য! আমি কোনো দিনই ভাবিনি আমার পায়ে দেওয়া এক জোড়া বুট এত দামে নিলামে বিক্রি হবে। ২৪ লাখ ডলার বিশাল একটা অঙ্ক। ভালো লাগছে এই ভেবে যে, এই অর্থ ব্যয় হবে কল্যাণকর কাজে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা