,

বিমান পরিচালনায় মালয়েশিয়ানরা ‘নির্বোধ’: মাহাথির

6f3787388ed15020d6d4a73b512d4370-Mahathir-Mohamad

আন্তর্জাতিক ডেস্ক :বিমান পরিচালনার ক্ষেত্রে মালয়েশিয়ানরা ‘নির্বোধ’ বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

গতকাল শনিবার বার্তা সংস্থা পিটিআই জানায়, সংকটে থাকা দেশটির জাতীয় বিমান সংস্থার প্রধান হিসেবে একজন জার্মানকে নিয়োগ দেওয়ার খবরে মাহাথির এমন প্রতিক্রিয়া জানিয়েছেন।

চলতি বছরের ৮ মার্চ ২৩৯ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হয়। ১৭ জুলাই ২৯৮ জন আরোহী নিয়ে ইউক্রেনে ভূপতিত হয় ফ্লাইট এমএইচ১৭। অল্প সময়ের ব্যবধানে এই দুই দুর্ঘটনায় চরম সংকটে পড়েছে মালয়েশিয়ান এয়ারলাইনস।

দেশটির রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান খাজানা ন্যাশনাল বারহাদ ঘোষণা দিয়েছে, আগামী বছর মালয়েশিয়ান এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে জার্মান এক নাগরিক দায়িত্ব নিতে যাচ্ছেন।

মালয়েশিয়ার একটি নিউজ পোর্টাল জানিয়েছে, এই সংবাদের পরিপ্রেক্ষিতে মাহাথির বলেছেন, ‘মালয়েশিয়ানরা নির্বোধ। কীভাবে বিমান পরিচালনা করতে হয়, তা তাঁরা জানেন না।’

মালয়েশিয়ান এয়ারলাইনসে খাজানার প্রায় ৭০ শতাংশ শেয়ার আছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ