,

বিজয়ের মাস: ফিরে দেখা ৭ ডিসেম্বর ১৯৭১

10813571_10203107888647654_658577217_o_5ডেস্ক রির্পোট :মুক্তিপাগল বাঙালিদের কাছে চারদিক থেকে বিজয়ের খবর আসতে থাকে। সর্বত্র পর্যুদস্ত হতে থাকে পাক হানাদাররা। বিজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। চারিদিকে উড়ছে মানচিত্র খচিত লাল-সবুজের রক্তস্নাত স্বাধীন পতাকা। ৭ ডিসেম্বর ১৯৭১ হানাদারমুক্ত হয় গৌরিপুর, ফেঞ্চুগঞ্জ, চুরখাই, ছাতক, মেহেরপুর, সাতক্ষীরা, লালমনিরহাট ও ঝিনাইদহসহ বহু এলাকা।

একাত্তরের ডিসেম্বরের আজকের দিনে বাংলা ও ভারতের মধ্যে স্বাক্ষরিত হয় সহযোগিতা চুক্তি। মুক্তিবাহিনী ভারতীয় ইস্টার্ন কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কমান্ডে পরিচালিত হয়। তিনি জেনারেল মানেকশ’র মাধ্যমে উভয় সরকার প্রধানকে রিপোর্ট করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

যশোর মুক্ত হয় একাত্তরের এই দিন সকালে। সিলেট মুক্ত হয় বিকেলে। বহু পাক সেনা আত্মসমর্পণ করে সেখানে। পাক সেনারা সুনামগঞ্জ থেকে পিছু হটে। বিনা যুদ্ধে মুক্ত হয় সুনামগঞ্জ।

মৌলভীবাজার জেলা মুক্ত হয় এদিন। মুক্তি ও মিত্র বাহিনীর সাথে কালেঙ্গায় পাক বাহিনীর প্রচণ্ড লড়াই হয়। পাক সেনারা অবস্থান থেকে পিছু হটে।

ভারতের পথ ধরে প্রতিবেশী দেশ ভুটানও ৭ ডিসেম্বর বাংলাদেশেকে স্বীকৃতি দেয়। অন্য দিকে ভারত সরকার বাংলাদেশকে স্বীকৃতি দান করায় পাকিস্তান সরকার ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের জিওসি লে. জে. আমির আব্দুল্লাহ খান নিয়াজীর পরামর্শে জেনারেল ইয়াহিয়া খানকে যুদ্ধ পরিস্থিতির ওপর জরুরি বার্তা পাঠান গভর্নর ডা: এম এ মালিক। বার্তায় রাজনৈতিক সমাধানের পরামর্শ এবং যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয়।

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে মার্কিন প্রতিনিধি দুইবার যুদ্ধবিরতির প্রস্তাব তোলেন; কিন্তু দুইবারই সোভিয়েত ইউনিয়ন ভেটো দেয়। ফলে বাতিল হয়ে যায় সে প্রস্তাব।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ