,

কসবায় সাবেক সাংসদ জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের স্মরণ সভা অনুষ্ঠিত

kasba adelশেখ কামাল উদ্দিন : শনিবার (৬ ডিসেম্বর) সকালে কসবা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে সাবেক এমপি, ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের স্মরণ সভা ও মিলাদ মাহফিল উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তাগণ বলেন; জাহাঙ্গীর মোহাম্মদ আদেল ছিলেন গরীব-দুঃখী মানুষের বন্ধু। তিনি বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন। তিনি জেলা জাতীয় পার্টির দূরদিনের কান্ডারী ছিলেন। জাহাঙ্গীর মোহাম্মদ আদেলকে কর্মের মাধ্যমে বাঁচিয়ে রাখতে নেতা-কর্মীদের আহবান জানান। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক তারেক এ. আদেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো: আনিসুল হক ভূঞা, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: শফিকুর রহমান শহীদ, জেলা জাতীয় পার্টির নেতা মনির হোসেন দেলোয়ার, মো: রহমত হোসেন, মো: লিটন ভূইয়া, বিএনপি নেতা সৈয়দ নাছির উদ্দিন হায়দার, মো: একরাম ভূইয়া ও আওয়ামীলীগ নেতা মো: আবু জাহের। উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো: জহিরুল হক খানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; মুক্তিযোদ্ধা জহিরুল আলম মিলন, পৌর কাউন্সিলর মো: কামাল সরকার, জাতীয় পার্টির নেতা এম.এইচ. শাহআলম, মো: শওকত রেজা রতন, মো: মনিরুল হক, মো: ফরিদুল ইসলাম, মো: জাকির মাষ্টার, মো: জাহাঙ্গীর আলম, জালাল উদ্দিন, হুমায়ুন কবির, তাহের মোল্লা, মো: খোরশেদ আলম, নোয়াজিশ মেম্বার, জহিরুল ইসলাম, তুহিন মাষ্টার, সুলতান আহাম্মদ, আলাউদ্দিন, শেখ মনির হোসেন প্রমুখ। মিলাদ পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম যুক্তিবাদী।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ