,

ঘরে বসে মিটিং করে লাভ নেই: এরশাদ

ershad_185306

ডেস্ক রির্পোট :জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ষড়যন্ত্র করছেন। ঘরে বসে মিটিং করছেন। লাভ নেই। মানুষ আপনাদের পরিত্যাগ করেছে। শনিবার এক আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাবেক ও বর্তমান কয়েকজন সরকারি কর্মকর্তার মিটিং বিষয়ে গণমাধ্যমে আসা খবরের প্রতি ইঙ্গিত করে তিনি এ সব কথা বলেন।

‘সংবিধান সংরক্ষণ দিবস’ উপলক্ষে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভার আয়োজন করে দলটি। ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে আলোচনা সভায় দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপিকে উদ্দেশ্য করে এরশাদ বলেন, আপনারা কল-কারখানা বন্ধ করেছেন। মানুষকে বেকার বানিয়েছেন। আমাদের কাছে সব হিসাব আছে। সব হিসাব নিব। আমরা ক্ষমতায় গিয়ে সব হিসাব নিব। তিনি বলেন, এদেশের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক ঘটনা হল ১৫ ফেব্রুয়ারির নির্বাচন। এই নির্বাচনে ১৫ দিনই আপনারা ক্ষমতায় থাকতে পারেন নাই। এমন ধিক্কারজনক বিদায় পৃথিবীর ইতিহাসে আর নেই।

গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, শুনছি গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হবে। শোনা যায় গত এক বছরে সুইস ব্যাংকে হাজার কোটি টাকা পাচার হয়েছে। কারা এই টাকা পাচার করেছে। এ সব টাকা ফেরত আনুন। এই টাকা ভর্তুকি দিন। গ্যাস-বিদ্যুতের দাম বাড়াবেন না।

১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। এ জন্য দিনটিকে সংবিধান সংরক্ষণ দিবস পালন করে দলটি। তবে অন্যান্য গণতান্ত্রিক দলগুলো এরশাদের পতন দিবস ৬ ডিসেম্বরকে ‘স্বৈরাচারের পতন’ দিবস হিসেবে পালন করে থাকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা