বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুটানের প্রধানমন্ত্রী টোবগে ঢাকায়

Bhutan-Pmতিনদিনের সফরে শনিবার সকালে ঢাকা এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকা আসেন তিনি।

বাসস জানায়, ভুটানের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে রয়্যাল ভূটানিজ এয়ারলাইন্সের ‘ড্রুক এয়ার’ একটি বিমান সকাল নয়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের ভিভিআইপি ট্যারম্যাকে শেরিং টোবগেকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় একটি শিশু শেরিং টোবগের হাতে ফুলের তোড়া তুলে দেয়। পরে তিন বাহিনীর একটি দল ভুটানের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেয়। দুই দেশের জাতীয় সংগীতের পর সশস্ত্র সালাম নিয়ে গার্ড পরিদর্শন করেন তিনি।

বিমানবন্দরে শেরিং টোবগে তার সফরসঙ্গীদের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানকে পরিচয় করিয়ে দেন।

গত জুলাইয়ে দায়িত্ব গ্রহণের পর এটা হবে শেরিং টোবগের প্রথম বাংলাদেশ সফর।

সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী সেদেশের মন্ত্রী ও ব্যবসায়িসহ ১০ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

শেরিং টোবগে সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। তাদের আলোচনায় বিদ্যুৎ ও জলবিদুৎ ব্যবস্থাপনা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা এবং কানেকটিভিটিসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় স্থান পাবে।

সফরকালে বাংলাদেশ ও ভূটানের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নবায়নের সম্ভাবনা রয়েছে বলে গত সোমবার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। ১৯৮০ সালে ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

ঢাকায় অবস্থানকালে ভূটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদসহ মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্যের সঙ্গেও বৈঠক করবেন।

তিনদিনের সফর শেষে আগামী সোমবার তিনি ঢাকা ত্যাগ করবেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা