,

সুপার ক্রিসেন্ট ডায়গনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের আনুষ্ঠানিক যাত্রা শুরু

B Baria Mapআমিরজাদা চৌধুরী : আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “ সুপার ক্রিসেন্ট ডায়গনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল”। শুক্রবার বাদ আছর স্থানীয় হাসপাতাল রোডের রেডক্রিসেন্ট ও প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় প্রতিষ্ঠানের মিলনায়তনে মিলাদ মাহফিলের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি আবু শামীম মোঃ আরিফ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিন, জেলা আওয়ামীলীগের যুব বিষয়ক সম্পাদক শেখ মোঃ আনার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজমুল হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা মোঃ শাহআলম, ডাঃ সাইদুল ইসলাম, ডাঃ  মোস্তাফিজুর রহমান, ডাঃ সাইফুদ্দিন আহমেদ শুভ, ডাঃ জুবায়ের সাফিন, ডাঃ আকতার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহেদ মিয়া বাবুল, এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুারো প্রধান পীযুষ কান্তি আচার্য, যায়যায়দিনের জেলা প্রতিনিধি মোঃ বাহারুল ইসলাম মোল্লা, যুগান্তরের জেলা প্রতিনিধি মনির হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ, কলেজ ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন শোভন, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাৎ হোসেন হেলাল,  মোঃ পল্টু, আরমান উদ্দিন নিপু প্রমুখ। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা বায়জিদ।
উল্লেখ্য হাসপাতাল রোডের রেডক্রিসেন্ট ও প্রেসক্লাব ভবনের ( তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায়) আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে  “ সুপার ক্রিসেন্ট ডায়গনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল” এর যাত্রা শুরু হয়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ