শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ দলের সাফল্য এবং …

53256_thumb_s1

ক্রীড়া ডেস্ক :জিম্বাবুয়েকে খর্ব শক্তির দল ভেবে সাফল্যকে খাটো করে দেখার কারণ নেই, বরং বলা যায় ওয়ানডে সিরিজে বাংলাদেশ সেমি ‘এ’ দল নিয়ে খেলছিল- সদ্য সিরিজ শেষে গতকাল টুইটার বার্তায় এমন অভিমত এক ক্রিকেট ভক্তের। জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে বাংলাদেশের পক্ষে ফলটা ৮-০। এমন সাফল্য দেখে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের আনন্দ বা স্বস্তিকে বাড়াবাড়ি বলা যায় না পরিস্যখ্যানের দিকে তাকালেও। চলতি বছর তিন ফরেমেটে ২৭ ম্যাচের ২২টিতে হারের হতাশা বাংলাদেশের। বাকি পাঁচ ম্যাচের দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশ জয়ের মুখ দেখে কেবল আইসিসি’র সহযোগী দেশ আফগানিস্তান ও নেপালের বিপক্ষে । টেস্টে এক ম্যাচ ড্র আর বছরে বাংলাদেশের বাকি দুই ম্যাচ প- হয় বৃষ্টিতে। জিম্বাবুয়ের বিপক্ষে নিজ মাটিতে লড়াইয়ে নামার আগে ভক্তদের আকাঙ্ক্ষা ও ক্রিকেটারদের আত্মবিশ্বাসের পারদ তলানিতে ঠেকে বাংলাদেশের সর্বশেষ ক্যারিবীয় সফরে। এতে তিন ফরমেটের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ শেষে বাংলাদেশ দল প্রস্তুতি নিচ্ছিল মর্যাদা ও অস্তিত্ব বাঁচাতে। আর টেস্ট সিরিজে ৩-০ ও ওয়ানডেতে বাংলাদেশের ৫-০ ব্যবধানের শতভাগ সাফল্য দেখে তাই টাইগার ভক্তদের উচ্ছ্বাস একটু বেশি। এবারই প্রথমবার পৃথক দুই অধিনায়কের নেতৃত্বে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে নামে বাংলাদেশ। এতে শতভাগ সাফল্য দেখলেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এটা ঠিক, ক্রিকেটে দলীয় শক্তি বা অবকাঠোমোগত সামর্থ্যে বর্তমানে বাংলাদেশ থেকে জিম্বাবুয়ে অনেকটা পিছিয়ে। তবে সদ্য সিরিজের শেষ তিন ওয়ানডেতে পরীক্ষা-নিরীক্ষামূলক বাংলাদেশ দলের দিকে আলাদা চোখ রাখছিলেন ভক্তরা।

টুইটারে ক্রিকেটভক্ত মন্তব্য করেন, জিম্বাবুয়ের বিপক্ষে জয়কে খাটো করে দেখার কারণ নেই, শেষ তিন ওয়ানডেতে ব্যাটে রান পাননি তামিম ইকবাল। সাকিব আল হাসান ‘০’ রানে আউট হয়েছেন দুই বার। আর পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে অভিজ্ঞদের বদলে নতুনরা সুযোগ পাচ্ছিলেন বাংলাদেশ দলে। এতে বলা যায়, শেষ তিন ওয়ানডেতে বাংলাদেশ সেমি ‘এ’ দলের মোকাবিলা করেছে সফরকারীরা। জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট হার দিয়ে বছর শুরু করলেও দ্রুতই ঘুরে দাঁড়াতে দেখা যায় বাংলাদেশ দলকে। পরের সপ্তাহে সিরিজের দ্বিতীয় টেস্টে চট্টগ্রামে ড্র আদায় করে বাংলাদেশ। ওই ম্যাচে লঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা দুই ইনিংসে ৩১৯ ও ১০৫ রান না হাঁকালে ফল অন্যরকমও হতে পারতো। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল নৈপুণ্যে চমক দেখায় পরের ম্যাচেও। টি-টোয়েন্টিতে সফরকারীদের ম্যাচের শেষ পর্যন্ত চাপে রেখে ২ রানে হেরে যায় বাংলাদেশ। এরপর থেকেই টাইগারদের ভোগান্তির শুরু। আর টানা হারের ধকলে বাংলাদেশ তারকাদের আত্মবিশ্বাস হয়ে পড়ে ঠুনকো। একবারে কাছে পৌঁছে তাদের জয় হাতছাড়া করতে দেখা যায় একাধিকবার। ঢাকায় ওয়ানডেতে ভারতকে ১০৫ রানে গুটিয়ে দেয়ার পর বাংলাদেশকে ৪৭ রানে হারতে দেখাটা ভক্তদের কাছে ছিল পীড়াদায়ক।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলকে নিয়ে আশা থাকলেও ভক্তদের উৎকণ্ঠাটাও ছিল তাই স্বাভাবিক। আর বাংলাদেশ দল  ভক্ত-সমর্থকদের স্নায়ুর পরীক্ষা নেয় সিরিজের একদম শুরুতেই। বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের রেকর্ডগড়া ৮ উইকেট শিকারে প্রথম টেস্টে ব্যাট হাতে ধুঁকছিল জিম্বাবুয়ে। কিন্তু ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১০১ রানের মামুলি টার্গেটে পৌঁছতে ৭ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ।  এতে ৯ নম্বর ব্যাটসম্যান তাইজুল ইসলামের অপরাজিত ১৫ রানে শঙ্কা কেটে হাসি ফুটে বাংলাদেশের মুখে। সিরিজে এর পরের গল্পটা বাংলাদেশের একের পর এক রেকর্ড গাথায় ভাস্বর। 

খুলনা টেস্টে সাকিব আল হাসান কুড়িয়ে নেন সেঞ্চুরি ও ১০ উইকেট। ১৩৭ বছরের টেস্ট ইতিহাসে এমন কৃতিত্ব রয়েছে কেবল পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম ও ইংলিশ লিজেন্ড ইয়ান বোথামের। টেস্ট সিরিজ শেষে সাকিবের ব্যাট-বলে সংগ্রহ পৌঁছে ২৫১ রান ও ১৮ উইকেট।  তিন ম্যাচের টেস্ট সিরিজে ২৫০ রান ও ১৫ উইকেটের নজির রয়েছে শুধু অস্ট্রেলিয়ান তারকা মিচেল জনসনের। খুলনায় ব্যাট হাতে ধৈর্যশীল সেঞ্চুরি দেখান ওপেনার তামিম ইকবাল। আর চট্টগ্রামে তৃতীয় টেস্টে তামিম ও ইমরুল কায়েস ওপেনিংয়ে গড়েন ২২৪ রানের রেকর্ড জুটি। ব্যাট হাতে দারুণ নৈপুণ্যে আলোকিত পরিসংখ্যানে ঢুকে পড়েন তরুণ তারকা মুমিনুল হকও। সিরিজে মুমিনুলের দ্বিতীয় সর্বাধিক ৩২১ রান। আর ক্যারিয়ারে ১২ টেস্টে ১১টি অর্ধশতক নিয়ে মুুমিনুলের নাম ওঠে ক্যারিবীয় লিজেন্ড এভারটন উইকস, ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার ও অসি গ্রেট মার্ক টেইলরের পাশে। ফুটওয়ার্কে ঘাটতি নিয়ে এনামুল হক বিজয়ের টেস্ট পরিসংখ্যানটা ভয়াবহ। তবে ওয়ানডেতে টানা অর্ধশতকে নৈপুণ্য জাহির করেন এ বাংলাদেশ ওপেনার। সিরিজের শুরুর তিন ওয়ানডেতে ১০ উইকেট পেলেও অন্যদের জন্য জায়গা ছাড়তে হয় বাঁ-হাতি স্পিনার আরাফাত সানিকে। এতে লেগ স্পিন তারকা জুবায়ের হোসেনের গুগলিতে ধুঁকতে দেখা যায় জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের। আর তাইজুল ইসলাম ওয়ানডে দলে প্রথমবার সুযোগ নিয়ে ইতিহাসই গড়ে ফেললেন। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে ১২৯ রানের টার্গেটে পাঁচ উইকেটে জয় পায় বাংলাদেশ। তাইজুল কুড়ান হ্যাটট্রিক। ওয়ানডে ইতিহাসে বল হাতে অভিষেকে হ্যাটট্রিকের কৃতিত্ব নেই আর কারও। হতাশার ক্যারিবীয় সফর দিয়ে বাংলাদেশ অধ্যায় শুরু করেন কোচ চ-িকা হাথুরুসিংহে। তবে দুই-একটি সিরিজ দেখেই কোচ হাথুরুসিংহের মূল্যায়ন করতে চান না বাংলাদেশের ক্রিকেট ভক্তরাও। তবে বাংলাদেশের খেলায় কোচ হাথুরুসিংহের কার্যকরী নানা কৌশল দর্শকদেরও চোখে পড়েছে।

এ জাতীয় আরও খবর

পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন ১০৭ জন

ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আমি: রোনালদো

বিদায় বেলায় ফুটবলার মামুনুলের দুই আক্ষেপ

ভোটের প্রচারে লাখ টাকা নেন টলিউড তারকারা!

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ক্ষমতায় থাকলে জিডিপি ভারতের উপরে যেত : অর্থমন্ত্রী

মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

গুম-খুনের যাতনা বুঝি, শহীদদের স্বপ্ন বৃথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি কারাগারে নির্যাতনে ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক

‘এটা আমাদেরই গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা

মহান মে দিবস আজ

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ