,

শনিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

Akaura-port1-150x150নিজস্ব প্রতিবেদক : আজ শনিবার আগরতলা স্থলবন্দরে সমন্বিত চেকপোস্ট পরিদর্শনে ভারতের কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রীর আসবেন। এ উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এ কারণে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে বন্দর সূত্রে জানা গেছে। আখাউড়া স্থলবন্দর কাষ্টমস কর্মকর্তা লুৎফর রহমান জানান, আগরতলা স্থলবন্দর কাষ্টমস কর্তৃকপক্ষ শনিবারের জন্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখায় আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল জানান, আগরতলা স্থলবন্দরে সমন্বিত চেকপোস্ট পরিদর্শনে ভারতের কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রীর আসার কারণে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হবে বলে আগরতলার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে রবিবার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু থাকবে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা