,

প্রেম করব তোমার সাথে

c30de0823ba41b365a65b762490a352d-5বিনোদন প্রতিবেদক :প্রেম করব তোমার সাথে! কার সঙ্গে? কে? কীভাবে। সব প্রশ্নের জবাব মিলবে আজ থেকে, দেশের প্রেক্ষাগৃহগুলোয়। কারণ, রাকিবুল আলম রাকিব পরিচালিত প্রেম করব তোমার সাথে ছবিটি মুক্তি পাচ্ছে আজ। এতে অভিনয় করেছেন জায়েদ খান। আজকের কথোপকথন তাঁর সঙ্গে

‘প্রেম করব তোমার সাথে’ নিয়ে আপনার প্রত্যাশা কেমন?


অনেক বেশি। এ পর্যন্ত আমার অভিনীত যত ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে এটি একেবারেই আলাদা। ছবিটি দেখার জন্য দর্শকেরা হলমুখী হবেন বলে আমার বিশ্বাস।


কেমন আলাদা?

এত বেশি পরিশ্রম অন্য কোনো ছবির বেলায় করিনি। মারামারির দৃশ্য করার জন্য শীতের সময় আমাকে কাদার মধ্যে টানা সাত দিন থাকতে হয়েছে। এ ছাড়া ছবিতে মম আছেন, আছেন আনিসুর রহমান মিলন। দুজনই মেধাবী অভিনয়শিল্পী। ছবির গল্প ভালো, গান ভালো। লোকেশনের বৈচিত্র্য আছে। সব মিলে ছবিটি গতানুগতিকের বাইরে।


ছবির জন্য তো বেশ প্রচারণাও চালাচ্ছেন…

হ্যাঁ। আমরা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চালিয়েছি। ছবির শিল্পীরা মিলে বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহে গিয়ে ছবির গান বাজিয়ে প্রচারণা চালাচ্ছি। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছবিটির এক ডজন বিলবোর্ডও টাঙানো হয়েছে।

প্রচারণা ছবির ওপর কতটুকু প্রভাব ফেলবে বলে মনে করেন?

একটা কথা আছে না, প্রচারেই প্রসার। যত বেশি প্রচার হবে, ততই প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার আগ্রহ বাড়বে দর্শকের। তবে ছবিতে ভালো কিছু না থাকলে প্রচারের সার্থকতা থাকবে না। প্রথম সপ্তাহেই প্রেক্ষাগৃহ থেকে ছবিটি নেমে যাবে।

নতুন ছবিগুলোর খবর বলুন?

এখন শুটিং করছি রকিবুল আলম রকিবের দুটি ছবি নগর মাস্তান ও প্রিয় বান্ধবী, শাহ আলম মণ্ডলের ভালোবাসা সীমাহীন, মনতাজুর রহমান আকবরের লাভ ইন মালয়েশিয়া, মুস্তাফিজুর রহমানের তোমার প্রেমে পড়েছি ছবির।

সাক্ষাৎকার:শফিক আল মামুন

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা