,

বিদেশি লীগ খেলতে পারবেন সাকিব

sakib-4অবশেষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিদেশি লিগে খেলার নিষেধাজ্ঞাও প্রত্যাহার করেছে বিসিবি।বৃহস্পতিবার এমনটি জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।এই প্রত্যাহারে আইপিএল, বিগ ব্যাশ ও সিপিএলে খেলতে কোন বাধা রইল না সাকিবের।

গত মঙ্গলবার বিসিবির বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, সাকিবের এই নিষেধাজ্ঞার বিষয়ে বোর্ডের সকল সদস্য মৌখিকভাবে সম্মত হয়েছে আবার অনেকেই লিখিত সিদ্ধান্ত জানিয়েছে। তবে আগামী বৃহস্পতিবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

তারই প্রেক্ষিতে আজ সাকিবের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এখন বাইরের সব লিগ খেলতে সাকিবের আর কোনও বাধা রইল না।

অসদাচরণ এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত জুলাই মাসে বিসিবি ছমাসের জন্য তাকে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করে। বিদেশি লিগে খেলার প্রশ্নে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাকিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিল।

সম্প্রতি দেশের হয়ে এবং ঘরোয়া লিগে খেলার ওপর নিষেধাজ্ঞা স্থগিত করা হলে, বিদেশি লিগের খেলার ওপর নিষেধাজ্ঞা বলবত ছিল।জিম্বাবুয়ের সাথে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে সাকিবের ম্যাচ-জেতানো পারফরমেন্সের পর বোর্ড সভাপতি নমনীয়তার ইঙ্গিত দেন।

তখন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, পারফরমেন্স নয়, সাকিবের আচরণে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করছেন তারা।

প্রসঙ্গত, ১৮ ডিসেম্বর শুরু হবে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ টি ২০ ক্রিকেট লীগ। বিগ ব্যাশের গত আসরে খেলেছিলেন সাকিব। এবারও খেলবেন তিনি। এরপর আগামী বছরের এপ্রিলে কলকাতার হয়েও আইপিএল খেলতে পারবেন দেশসেরা এই ক্রিকেটার।

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু