,

দীর্ঘ ১১ বছর পর আজ নাসিরনগর উপজেলা যুবলীগের সম্মেলন

amiligআকতার হোসেন ভূইয়া :  দীর্ঘ ১১ বছর পর আজ (শুক্রবার) বাংলাদেশ আওয়ামী যুবলীগ নাসিরনগর উপজেলার শাখার সম্মেলন।
দুপুর ২ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি থাকবেন  মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট মোঃ ছায়েদুল হক এম.পি। উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেবের সভাপতিত্বে সম্মেলনে  বিশেষ অতিথি থাকবেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন। প্রধান বক্তার বক্তব্য রাখবেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ফেরদৌস।
এদিকে সম্মেলনকে সামনে রেখে পদপ্রত্যাশী নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে চাঙ্গাভাব, কর্মীদের মধ্যে দেখা গেছে উৎসব আমেজ।
জানা গেছে কাউন্সিলদের ভোটে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ১৫ জন করে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। মোট ২১০ জন কাউন্সিলার ভোট দিবেন।
 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ