,

মোশাররফ করিমের ‘মাফ করবেন প্লিজ’

53037_e5বিনোদন প্রতিবেদক :মোশাররফ করিম অনেক ভাল একজন ছেলে। শুধু একটাই দোষ তার। শুধু মানুষের কথার ভুল ধরেন তিনি। তার এ স্বভাবের কারণে পরিবারের সবাইও অনেক বিরক্ত। এক সময় মোশাররফ করিম এই অভ্যাস পরিবর্তনের সিদ্ধান্ত নেন। কিন্তু দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তনের চেষ্টা করায় অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই ঘটনা মোড় নেয় অন্যদিকে। তবে বাস্তবে নয়, এমন গল্পনির্ভর একটি নাটকেই অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। নাটকের নাম ‘মাফ করবেন প্লিজ। হিরন জামানের রচনায় নাটকটি নির্মাণ করেছেন আয়েশা শিশির। মোশাররফ করিম ছাড়াও এতে অভিনয় করেছেন রোবেনা রেজা জুই, আফরোজা হোসেন, ইফতেখার আদনান, সুজন রেজাউল, মো. নুর তারেক হোসেন, জাকারিয়া হাবিব, রাকিব হোসেন, আরজে প্রাপ্তি ও হৃদি। আগামীকাল নাটকটি মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ৭টা ৪০ মিনিটে। এ নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, অনেক ধরনের চরিত্রেই অভিনয় করেছি আমি। তবে এ 

নাটকে আমার চরিত্রটি একেবারেই আলাদা। সবার ভুল ধরি আমি। সে কারণে সবাই বিরক্ত থাকে আমার ওপর। বিষয়টি নিয়ে আমি নিজেও মনে মনে বিব্রত থাকি। কিন্তু স্বভাব পরিবর্তন করতে গিয়েই ঘটে অন্য ঘটনা। আমার কাছে এখানে অভিনয় করে ভাল লেগেছে। আশা করছি নাটকটি দর্শকরাও দারুণ উপভোগ করবেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ