,

রণবীর-কাটরিনার বাড়িতে সিসি ক্যামেরা

53149_ran

বিনোদন প্রতিবেদক :অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মুম্বইয়ের কার্টার রোডে একটি এপার্টমেন্টে উঠেছেন বলিউডের সময়ের সবচেয়ে আলোচিত জুটি রণবীর কাপুর ও কাটরিনা কাইফ। অবশ্য এ বাড়িতে ওঠার আগে অনেক বেগ পেতে হয়েছে তাদের। পারিবারিক বাধা নিষেধ অবশেষে সমঝোতার পরও অনেক চড়াই উতরাই পেরিয়ে এ ফ্ল্যাটে ওঠেন এ প্রেমিকযুগল। এ নিয়েও বেশ কিছুদিন ধরে নানান আলোচনার পাশাপাশি সমালোচনায়ও পড়েন রণবীর ও কাটরিনা। এদিকে নতুন বাড়িতে উঠেই বেশ খোশ মেজাজে রয়েছেন দু’জনেই। সবকিছুই ঠিকঠাক চলছে তাদের। তবে এরই মধ্যে নিজেদের নিরাপত্তার কথাও ভাবছেন রণবীর। আর যে কারণে বাড়িতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছেন। এরই মধ্যে বাড়ির চারপাশে সিসি ক্যামেরা স্থাপনের জন্য ব্যবস্থাও করে ফেলেছেন তিনি। এক সাক্ষাৎকারে রণবীর বলেন, বাড়িতে আমরা সারা দিন থাকি না। মাঝে মাঝেই এসে থাকা হয়। সেজন্য নিজেদের নিরাপত্তার ব্যাপারে কিছুটা সচেতনতা অবলম্বন করা দরকার। এ কারণেই মূলত বাড়ির চারপাশে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করছি। বিষয়টি প্রথমে আমার মাথায় আসলে কাটরিনার সঙ্গে আলাপ করেই সিদ্ধান্ত পাকা করেছি। উল্লেখ্য, বিয়ের আগেই প্রেমিকের বাড়িতে কাটরিনার ঘন ঘন আসাটা রণবীরের বাবা-মা কেউই ভাল চোখে দেখতে পারতেন না। যে কারণে নিজেদের একান্ত সাক্ষাৎ ও বিয়ে-পরবর্তী পরিকল্পনা হিসেবে নতুন বাড়িটি কেনেন রণবীর কাপুর।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ