,

আখাউড়ায় প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাত করে ছিনতাই

dakatiআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে এক যুবক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার দেবগ্রাম উপজেলা প্রাণী হাসপাতালের সামনে। আহতের নাম ইয়াসমিন আক্তার রিনা-(৩৫)। তিনি দেবগ্রামের পশ্চিমপাড়ার সৌদিআরব  প্রবাসী কুতুব মিয়ার স্ত্রী।
আহত ইয়াসমিন আক্তার রিনার দেবর রউফ মিয়া  জানান, গতকাল সকাল সাড়ে ১১ টার দিকে তার ভাবী কেনা-কাটার জন্য বাড়ি থেকে বের হন। এ সময়  তিনি দেবগ্রাম থেকে রিকসাযোগে আখাউড়া আসার পথে একই গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে সিংকু মিয়া-(২৫) ধারালো ছুরি দিয়ে তার ভাবীর বুকে ও হাতে আঘাত করে নগদ টাকা ও স্বর্নালংকার ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন  আহত রিনাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে তার অবস্থার অবনতি হলে দুপুর ১২ টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহআলম জানান, রোগীর বুকে দুটি এবং হাতে একটি ছুরির আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাম্মাদ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১