,

বিজয়নগরে ফেনসিডিলসহ মহিলা মাদক পাচারকারী গ্রেফতার

fancidilনিজস্ব প্রতিবেদক : বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বিজনগরে নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ এক নারী মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে আখাউড়া-চান্দুরা সড়কের উপজেলার থানার সামনে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এসময় চান্দুরাগামী একটি সিএনজি চালিত অটোরিক্সা তল্লাশি চালিয়ে ২০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ মহিলা মাদক পাচারকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলো মনোয়ারা বেগম (৩৫)। সে জেলার আখাউড়া উপজেলার তাজু মিয়ার স্ত্রী। বিজয়নগর থানার ওসি তদন্ত মোঃ সেলিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে মাদক পাচার আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

 

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের