,

আখাউড়ায় ইয়াবাসহ মহিলা আটক

Arest_585037960-150x150নিজস্ব প্রতিবেদক : বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৫০ পিস ইয়াবাসহ নূরজাহান বেগম (৪৮) নামের এক মহিলাকে আটক করেছে রেলওয়ে পুলিশ। সকাল প্রায় ১০টায় ডেমু ট্রেনে ঢাকা যাওয়ার পথে রেলওয়ে পুলিশ তাকে ইয়াবাসহ আটক করে। আটককৃত ওই মহিলা আখাউড়া পৌরশহরের রাধানগরের কাশেম মিয়ার স্ত্রী। আখাউড়া রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নূরজাহান বেগম ইয়াবা পাচারকারী দলের একজন সদস্য। বুধবার সকালে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার জন্য আখাউড়া রেলস্টেশন থেকে ডেমু ট্রেনে উঠে সে। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে পৌছলে এ সময় রেলওয়ে পুলিশ নূরজাহান বেগমের ব্যাগ তল্লাশী করে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন ফারুক মজুমদার জানান, নূরজাহান স্বীকারোক্তি দিয়েছে ইয়াবা নিয়ে ঢাকার বিমানবন্দর যাচ্ছিল। এর বিনিময়ে সে ৫শ’ টাকা পেয়েছিল।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ