,

৬ মাসের মধ্যে ভারত থেকে ১শ মেগাওয়াট বিদ্যুত যোগ হবে-বিদ্যুত প্রতিমন্ত্রী

Ashuganj power Minister Nasrol Hamid pohto 02.12.2014নিজস্ব প্রতিবেদক : বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, মোদী সরকার বাংলাদেশকে বিদ্যুত দিতে প্রস্তুত রয়েছে। আগামী ৬ মাসের মধ্যে ভারতের পালাটানা বিদ্যুত কেন্দ্র থেকে ১শ মেগাওয়াট বিদ্যুত যোগ হবে বাংলাদেশে। পর্যায়ক্রমে আরো ১শ মেগাওয়াট বিদ্যুত সহ মোট ২শ মেগাওয়াট বিদ্যুত ভারত থেকে যোগ হবে বাংলাদেশে। তাছাড়া তিনি বিদ্যুতের মূল্য নিয়ে বলেন, বিদ্যুতের মূল্য সামঞ্জস্য করার কাজ চলছে। কমবেশী করার ক্ষমতা আমাদের নেই। এটি এনার্জি রেগুলেটরি কমিশনের কাজ। তিনি  সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুত কেন্দ্র পরিদর্শনে এসে সংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ভারত সরকার বাংলাদেশের চট্টগ্রাম ও আশুগঞ্জ বন্দর ব্যবহার করার জন্য কথা বলেছেন। আমরা এ বিষয়ে পরে কথা বলব। বিদ্যুত বিপর্যয়ের কারন সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে তিনি এ বিষয়ে প্রশ্ন না করার জন্য অনুরোধ করেন।
পরে মন্ত্রী আশুগঞ্জ বিদ্যুত কেন্দ্রে নির্মানাধিন বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন, বিদ্যুত মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. আনোয়ার হোসেন, আশুগঞ্জ তাপ বিদ্যুত কেন্দ্রর ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আলম, আশুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভ’মি আক্তারুন নেসা শিউলি প্রমূখ।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ