,

পাবর্ত্য শান্তি চুক্তি বাস্তবায়নে কঠোর হুমকি সন্তু লারমার

shunto-larma72734no-pic-rep

ডেস্ক রির্পোট :পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে একবার কঠোর হুমকি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। তিনি বলেন, আমাদের এই ঘোষণা শুধু মুখের কথা নয়। প্রকৃত দাবি না মানলে তার বাস্তব রুপ দেখবে সরকার।

পাবর্ত্য শান্তি চুক্তির ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আলোচনা সভার সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

আগামী বছরের ৩০ এপ্রিলের মধ্যে পাবর্ত্য শান্তি চুক্তি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে ১ মে থেকে অসহযোগ আন্দোলন শুরু হবে।

সন্তু লারমা জানান, তাঁর ওই আন্দোলনের হুমকির পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার রাঙামাটিতে অনুষ্ঠিত এক সমাবেশে আওয়ামী লীগ নেতা ও রাঙামাটির সাবেক সাংসদ দীপঙ্কর তালুকদার বলেন, অসহযোগ আন্দোলনের হুমকি রাজপথে মোকাবিলা করা হবে। সন্তু লারমা দীপঙ্কর তালুকদারের উদ্দেশে বলেন, ‘শুধু রাজপথ নয় বনে জঙ্গলে সর্বত্র আমাদেরকে মোকাবিলা করতে হতে পারে।

সন্তু লারমা অভিযোগ করে বলেন, বাস্তবতা হলো পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য সরকারের কোনো আন্তরিকতা নেই,সদিচ্ছা নেই। চুক্তির মাধ্যমে পাহাড়ি জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

দিবসটি উপলক্ষে জনসংহতি সমিতির পক্ষ থেকে প্রচারিত একটি বিবৃতির শেষ পর্যায় উল্লেখ করা হয় আগামী ৩০ এপ্রিল ২০১৫-এর মধ্যে সরকার পাবর্ত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সময়সূচি ভিত্তিক কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে ১ মে ২০১৫ সাল থেকে- (১) পাবর্ত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্বে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করা হবে এবং (২) চুক্তি পরিপন্থি ও জুম্মস্বার্থবিরোধী সকল কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলন জোরদার করা হবে।

সমাপনী বক্তব্যে সন্তু লারমা আরও বলেন, আমরা বাণিজ্য পর্যটন চাই না। চাই ইকো-ট্যুরিজম। জন মানুষের পর্যটন। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী দুই লাইনের একটি কবিতার ফলকে পর্যটন কেন্দ্র উদ্বোধন করেছেন। অথচ এই জমিটি সরকার অন্যায়ভাবে দখল করে পর্যটন কেন্দ্র করেছে।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন ওয়াকার্স পার্টি ও পলিট ব্যুরোর সদস্য হাজেরা সুলতানা এমপি, পার্বত্য চট্টগ্রাম আন্তর্জাতিক কমিশন সদস্য ব্যরিস্টার সারা হোসেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর