,

জানাজা শেষে নিজ বাড়িতে কাইয়ুম চৌধুরীর মরদেহ

e35845c873668124544a9219818a32e4-Untitled-3

ডেস্ক রির্পোট:দেশের বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীর জানাজা শেষ হয়েছে। আজ সোমবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কিছুক্ষণ পর আজিমপুর কবরস্থানে নিয়ে তাঁর মরদেহ শায়িত করা হবে।

বলা হলো না শেষ কথাটি

এর আগে আজ দুপুর পৌনে ১২টার দিকে কাইয়ুম চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে প্রথমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁদের সামরিক সচিব ফুল দিয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। এরপর সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ বিএনপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পর একে একে বিভিন্ন সংগঠন ও দেশের সর্বস্তরের মানুষ কাইয়ুম চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপরেই জানাজার জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হয়।

সকালে কাইয়ুম চৌধুরীর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নেওয়া হয়। গতকাল রোববার রাতে তাঁর মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা