,

মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা সাখাওয়াত হোসেন আটক

Shakhawat

ডেস্ক রির্পোট:একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এবার গ্রেপ্তার হয়েছেন জামায়াত নেতা ও যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর উত্তরখানের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

গ্রেফতারের ঘণ্টা দুয়েক পর উত্তরখান থানা থেকে রাত সাড়ে ৯টার দিকে তাকে ক্যান্টনমেন্ট থানায় নেয়া হয়। রোববার সকালে সাখাওয়াত হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেয়া হতে পারে বলে জানা গেছে।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রাজাকার বাহিনীর কমান্ডার হিসেবে যশোরের কেশবপুর অঞ্চলে হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ বেশ ক'টি অভিযোগ রয়েছে মাওলানা সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে। অভিযোগগুলো তদন্তের প্রেক্ষিতে চলতি বছরের ২৯ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। অপরদিকে ২০০৯ সালে ৪টি মামলায় তাকে গ্রেফতার করা হলেও পরে জামিনে ছাড়া পান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ